চোটের জন্য কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতার পর অনেকটা সময় চোটের জন্য ট্র্যাকের বাইরে থাকতে হয়। কিন্তু ফিরেই আরও একটি রেকর্ড করলেন ভারতের সোনার ছেলে।
চোট সারিয়ে নীরজ চোপড়ার ইতিহাস আবার সোনা প্রথম ভারতীয় ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন
চোট সারিয়ে ফিরেই দারুণ ছন্দে পাওয়া গেল অলিম্পিকের সোনাজয়ীকে। সংগ্রহ করে নিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট। শুক্রবার লুসেনে প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরে বর্ষা ছোড়েন নীরজ। দ্বিতীয় প্রয়াসে ৮৫.০৮ মিটার থ্রো করেন। প্রথম দুই থ্রোয়ে বাকিদের থেকে এগিয়ে থাকায় তৃতীয় থ্রো করতে হয়নি। চতুর্থ থ্রো বাতিল হয়ে যায়। শেষ থ্রোয়ে ৮০.০৪ মিটার অতিক্রম করে অনায়াসেই সোনা জেতেন নীরজ।
চোটের জন্য কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতার পর অনেকটা সময় চোটের জন্য ট্র্যাকের বাইরে থাকতে হয়। কিন্তু ফিরেই আরও একটি রেকর্ড করলেন ভারতের সোনার ছেলে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার লক্ষ্য নিয়ে নেমেছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। ডায়মন্ড লিগেও সেই লক্ষ্যমাত্রা ছুঁতে পারলেন না। পরের প্রতিযোগিতায় এই অধরা স্বপ্ন পূরণের চেষ্টা জারি থাকবে নীরজের।
We hate spam as much as you do