Tranding

10:24 AM - 22 Mar 2026

Home / Sports / জিদানকে অপমান করা যায় না : এম্বাপ্পে, পরে নোয়েলের ভুল স্বীকার

জিদানকে অপমান করা যায় না : এম্বাপ্পে, পরে নোয়েলের ভুল স্বীকার

তাঁর কোচিংয়ে, গত বিশ্বকাপে ও এই বিশ্বকাপে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স হয় ফ্রান্স। এইখানে উল্লেখ্য, বেকেনবাউয়ারের মত দেশও ফুটবলার (১৯৯৮) ও কোচ (২০১৮) উভয় ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। দেশই যখন এম্বাপ্পে, থুয়ামদের হেডস্যার রয়ে গেলেন তখন প্রশ্ন ওঠে যে তাঁর একসময়ের জাতীয় দলের সতীর্থ জিদানের গন্তব্য তবে কোথায়?

জিদানকে অপমান করা যায় না : এম্বাপ্পে, পরে  নোয়েলের ভুল স্বীকার

জিদানকে অপমান করা যায় না : এম্বাপ্পে, পরে  নোয়েলের ভুল স্বীকার 

১০ জানুয়ারি ২০২৩

 ফরাসী ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েসনের সভাপতি নোয়েল লা গ্রায়েত বিশ্বজয়ী ফরাসী কিংবদন্তী জিনেদিন জিদানের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন। আর, এতেই বেজায় চটেছেন ফরাসী ফুটবলের পোস্টার বয় কিলিয়ান এম্বাপ্পে।
কী এমন বলেছেন লা গ্রায়েত  যা এম্বাপ্পেকে বেজায় রাগিয়ে দিয়েছে? ঘটনার সূত্রপাত কাতার বিশ্বকাপের সময়ে। কানাঘুষো শোনা যায় যে বিশ্বকাপের পর ফরাসী দলের কোচ দিদিয়ের দেশকে ছেঁটে ফেলা হবে। কিন্তু দেশর সামগ্রিক পারফরমেন্স বিচার করে তাঁর সাথে চুক্তি নবিকরন করা হয়। আর হবে নাই বা কেন? 

তাঁর কোচিংয়ে, গত বিশ্বকাপে ও এই বিশ্বকাপে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স হয় ফ্রান্স। এইখানে উল্লেখ্য, বেকেনবাউয়ারের মত দেশও ফুটবলার (১৯৯৮) ও কোচ (২০১৮) উভয় ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। দেশই যখন এম্বাপ্পে, থুয়ামদের হেডস্যার রয়ে গেলেন তখন প্রশ্ন ওঠে যে তাঁর একসময়ের জাতীয় দলের সতীর্থ জিদানের গন্তব্য তবে কোথায়? 

বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন জিদান। আর সেই প্রসঙ্গেই লা গ্রায়েতকে জিজ্ঞেস করা হলে তিনি মেজাজ হারান। চাঁচাছোলা ভাষায় তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে আক্রমণ করে, বলে বসেন, 'জিদান ব্রাজিলে তো আমি কী করব? ও জাহান্নমে যাক।' 'জিজুকে' তীব্র আক্রমণ তাঁর সংযোজন, 'ওকে কোচ করার ভাবনা কোনোদিনই আমার মাথাতে আসেনি। তাছাড়া, দেশকে সরানোর পক্ষপাতীও আমি নই। সব চেয়ে বড় কথা, ও ফোন করলে ধরতামই না আমি।' এই মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এম্বাপ্পে। 

টুইটারে তিনি লিখেছেন, 'জিদান আর ফ্রান্স সমার্থক। ওঁকে অপমান করা যায় না।' এম্বাপ্পের টুইটের জবাবে, লা গ্রায়েতের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদিও তার মন্তব‍্যের জন‍্য পরে ক্ষমা চেয়েছেন নোয়েল।

Your Opinion

We hate spam as much as you do