Tranding

05:19 AM - 22 Mar 2026

Home / Sports / মেসি - রোনাল্ডোর যুগলবন্দি শুধু সময়ের অপেক্ষা

মেসি - রোনাল্ডোর যুগলবন্দি শুধু সময়ের অপেক্ষা

কিন্তু সময় যত গড়িয়েছে, রোনাল্ডোর সাথে ওল্ড ট্রাফর্ডের সম্পর্কের অবনতি হয়েছে। নয়া কোচ রাগনিক আবার স্পষ্ট করে দিয়েছেন যে রোনাল্ডোই ম্যানচেস্টারে শেষ কথা নয়।

মেসি - রোনাল্ডোর যুগলবন্দি শুধু সময়ের অপেক্ষা

মেসি - রোনাল্ডোর যুগলবন্দি শুধু সময়ের অপেক্ষা

 

একই আকাশে দুটো সূর্য থাকতে পারে না আর একই দলে মেসি - রোনাল্ডো খেলতে পারেন না। কিন্তু ২০২২ - ২৩ মরসুমে পিএসজি এই মিথ ভেঙে দিতে চলেছে। সব কিছু ঠিক ঠাক থাকলে বিশ্বফুটবলের সব চেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটতে চলেছে আগামী মরসুমে।
 

মেসি চোখের জলে বার্সেলোনাকে বিদায় জানিয়ে ফ্রান্সের পিএসজিতে চলে যাবেন, এটা ফুটবল প্রেমীদের কাছে অপ্রত্যাশীত ছিল। তার চেয়েও বেশী অপ্রত্যাশীত ছিল এক যুগ পরে রোনাল্ডোর ওল্ড ট্রাফর্ডের ক্লাবটিতে ফিরে আসা। মেসি পিএসজিতে সুখেই আছেন কিন্তু ম্যানচেস্টারে রোনাল্ডোর প্রত্যাবর্তন মোটেই সুখকর হয়নি। হ্যাঁ, তিনি অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন, তারপর বেশ কয়েকটি ম্যাচে তাঁর ধারাবাহিকতা বজায় রাখা দেখে আনন্দে উদ্বেলিত হয়েছে লাল ম্যানচেস্টারের সমর্থকরা। তাদের মনে আশার সঞ্চার হয়েছিল যে ফারগুসন জমানার সুদিন হয়ত আবার ফিরছে। কিন্তু সময় যত গড়িয়েছে, রোনাল্ডোর সাথে ওল্ড ট্রাফর্ডের সম্পর্কের অবনতি হয়েছে। নয়া কোচ রাগনিক আবার স্পষ্ট করে দিয়েছেন যে রোনাল্ডোই ম্যানচেস্টারে শেষ কথা নয়। এছাড়া তাঁর সহ খেলোয়াড়রা তাঁর উপর খুব একটা প্রসন্ন নয়।

 

সম্প্রতি তাঁর এজেন্টের ম্যানচেস্টারে উড়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসা তাঁর দলবদলের হাওয়াকে আরও জোরদার করেছে। ইউরোপের ফুটবল মহলের বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে যে প্যারিসের ক্লাবটি রোনাল্ডোকে আনতে বদ্ধপরিকর কারণ পরের মরসুমে ফরাসি তারকা, দলের আক্রমণভাগের ভরসা এম্বাপের দল ছাড়া কার্যত নিশ্চিত। এই অবস্থায় তারা পর্তুগীজ মহাতারকাকে আর্জেন্টাইন মহাতারকার পাশে চাইছেন। তা যদি হয়, তবে তা ফুটবলপ্রেমীদের কাছে অবশ্যই বড় প্রাপ্তি।

Your Opinion

We hate spam as much as you do