বৃহস্পতিবার পোল্যান্ড, সুইডেন আর চেকপ্রজাতন্ত্রের ফুটবল এসোসিয়েশনগুলি এক যৌথ বিবৃতিতে FIFA র কাছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের কোনও ম্যাচ রাশিয়ায় আয়োজন না করার আর্জি জানিয়েছে। জার্মানির দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব শালকে ঘোষণা করেছে, তারা তাদের ফুটবলারদের জার্সি থেকে প্রধান স্পনসর রাশিয়ান এনার্জি ড্রিংক কোম্পানি গ্যাজপ্রোমের নাম সরিয়ে দিতে চলেছে।
STOP WAR! সেন্ট পিটার্সবার্গে চ্যাম্পিয়নস লীগ হবেনা। UEFA র সিদ্ধান্ত
ক্রীড়া দুনিয়া ইউক্রেইন সংকটকে কীভাবে দেখছে? ইউক্রেইনের পাশে থাকার বার্তা দিতে এবং শান্তি ফিরিয়ে আনার দাবিতে ক্রীড়া জগতের তারকারা এবং বড় বড় ক্লাবগুলি নীল - হলুদ ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে। এদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা UEFA শুক্রবার ঘোষণা করে দিয়েছে, সেন্ট পিটার্সবার্গে যা সোভিয়েত ইউনিয়নের আমলে লেনিনগ্রাদ নামে বিখ্যাত ছিল, চ্যাম্পিয়নস লীগ হবে না।
বৃহস্পতিবার পোল্যান্ড, সুইডেন আর চেকপ্রজাতন্ত্রের ফুটবল এসোসিয়েশনগুলি এক যৌথ বিবৃতিতে FIFA র কাছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের কোনও ম্যাচ রাশিয়ায় আয়োজন না করার আর্জি জানিয়েছে। জার্মানির দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব শালকে ঘোষণা করেছে, তারা তাদের ফুটবলারদের জার্সি থেকে প্রধান স্পনসর রাশিয়ান এনার্জি ড্রিংক কোম্পানি গ্যাজপ্রোমের নাম সরিয়ে দিতে চলেছে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA র প্রেসিডেন্ট গিয়ান্নিও ইনফানতিনো রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। ব্রিটিশ সরকার রাশিয়ার জাতীয় এয়ারলাইন এরোফ্লটকে নিষিদ্ধ ঘোষণা করার পর প্রিমিয়ার লীগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের সাথে স্পনসরশিপ ডিলে ইতি টেনে দেয়। ব্রিটিশ সরকার ও ইংলিশ প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ এই সপ্তাহের ম্যাচগুলিতে ক্লাবগুলির খেলোয়াড়, ম্যানেজার ও সমর্থকদের ইউক্রেইনের ফ্ল্যাগ নিয়ে এই আগ্রাসনের প্রতিবাদ জানাতে অনুরোধ করেছে। UN এর রিফিউজি এজেন্সী ঘোষণা করেছে রাশিয়ার ইউক্রেইন আক্রমণের ফলে ইতিমধ্যেই কয়েকশো মানুষ মারা গেছেন ও প্রায় ১,০০,০০০ নাগরিক ঘরছাড়া।
এই ঘোষণার পর তামাম ক্রীড়াজগৎ রাশিয়াকে এক ঘরে করে দেওয়ার ঘোষণা করেছে। বিশ্ব অ্যাথলেটিকসের সর্বোচ্চ নিয়ামক সংস্থা WA জানিয়েছে তারা ইউক্রেইন সংকটের দ্রুত সমাধান চাইছে। সংস্থার প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো এদিন ইউক্রেইন অ্যাথলেটিকস ফেডারেশনের পাশে থাকার বার্তা দিয়েছেন।
অস্ট্রেলিয়ার ডাইভার এবং স্কিয়াররা রাশিয়ায় হতে চলা সমস্ত প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন এই খেলোয়াড়দের ভুয়সী প্রশংসা করেছেন। এখন দেখার ক্রীড়াজগতের প্রতিবাদ এই যুদ্ধের উপর কোনও প্রভাব ফেলতে পারে কিনা।
We hate spam as much as you do