Tranding

12:03 PM - 22 Mar 2026

Home / Sports / ভাসকেজের দৌলতে লীগ টেবিলের শীর্ষে কেরল ব্লাস্টার্স

ভাসকেজের দৌলতে লীগ টেবিলের শীর্ষে কেরল ব্লাস্টার্স

এই জয়ের সুবাদে একবারও আইএসএলে জয়ের স্বাদ না পাওয়া কেরল সমর্থকদের মনে আরও আশার সঞ্চার হল। আট ম্যাচে অপরাজিত থাকার পর হায়দ্রাবাদ এই ম্যাচে হারায় ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল। গতবার মুখ থুবড়ে পড়া কেরল এইবারে নিঃসন্দেহে আইএসএল জেতার অন্যতম দাবিদার। তাই আই এম বিজয়নের রাজ্যের সমর্থকরা আশায় বুক বাঁধছেন।

ভাসকেজের দৌলতে লীগ টেবিলের শীর্ষে কেরল ব্লাস্টার্স

ভাসকেজের দৌলতে লীগ টেবিলের শীর্ষে কেরল ব্লাস্টার্স

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদ এফ সি কে ১ - ০ গোলে হারিয়ে লীগ টেবিলের মগডালে কেরল ব্লাস্টার্স। এই জয়ের সুবাদে টানা ৯ ম্যাচ অপরাজিত থেকে লীগ টেবিলে মুম্বাই কে টপকে শীর্ষস্থান দখল করল তারা। দুই দলই ১০ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় দক্ষিণের দলটিই এখন শীর্ষস্থানে।

অথচ, ভাগ্য সহায় থাকলে ম্যাচের শুরুতেই হায়দ্রাবাদ এগিয়ে যেতে পারত। কিন্তু এডু গার্সিয়ার বিশ্বমানের ফ্রি কিক বারে লেগে ফেরৎ আসে । কেরল দুর্গের শেষ প্রহরী কাট্টিমনি দক্ষতার শীর্ষে উঠে বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রোধ না করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। খেলা যত গড়িয়েছে ম্যাচের রাশ পেন্ডুলামের মত কখন কেরলের হাতে, কখনও বা হায়দ্রাবাদের হাতে থেকেছে।

কিন্তু দুই দলই বিপক্ষের রক্ষণের সামনে বারবার খেই হারিয়েছে। একটি লম্বা থ্রো কেরলের তিনপয়েন্ট নিশ্চিত করে, বল কেরলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদের মাথায় পড়লে তিনি তা ফ্লিক করে হায়দ্রাবাদ গোলের সামনে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে থাকা ভাসকেজের সামনে সাজিয়ে দেন। দর্শনীয় ভলিতে যখন ভাসকেজ বল জালে পাঠাচ্ছেন তখন হায়দ্রাবাদের ডিফেন্ডাররা তাঁর ধারে কাছে নেই। 

এই জয়ের সুবাদে একবারও আইএসএলে জয়ের স্বাদ না পাওয়া কেরল সমর্থকদের মনে আরও আশার সঞ্চার হল। আট ম্যাচে অপরাজিত থাকার পর হায়দ্রাবাদ এই ম্যাচে হারায় ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল। গতবার মুখ থুবড়ে পড়া কেরল এইবারে নিঃসন্দেহে আইএসএল জেতার অন্যতম দাবিদার। তাই আই এম বিজয়নের রাজ্যের সমর্থকরা আশায় বুক বাঁধছেন। 
 
Your Opinion

We hate spam as much as you do