ঝমঝমিয়ে বৃষ্টি নামল চেন্নাইয়ে। তার জেরে আইপিএল ফাইনালের আগেরদিন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্র্যাকটিস বাতিল হয়ে গেল। শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চিপকে অনুশীলন করার কথা ছিল কেকেআরের। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য সন্ধ্যায় প্র্যাকটিস করতে না পারায় আজ মাঠে নামতে মুখিয়ে ছিলেন নাইটরা। কিন্তু বৃষ্টির জেরে সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল।
বৃষ্টিতে বাতিল KKR-র অনুশীলন! IPL ফাইনালে বৃষ্টি হলে কে চ্যাম্পিয়ন?
25 May 2024,
আইপিএল ফাইনালের আগেরদিন ঝমঝমিয়ে বৃষ্টি নামল চেন্নাইয়ে। তার জেরে রবিবার ফাইনাল হবে কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হল। শঙ্কায় ভুগছেন অনেকে। রবিবার কি বৃষ্টি হবে চেন্নাইয়ে? রিজার্ভ ডে আছে? ফাইনাল ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে?
ঝমঝমিয়ে বৃষ্টি নামল চেন্নাইয়ে। তার জেরে আইপিএল ফাইনালের আগেরদিন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্র্যাকটিস বাতিল হয়ে গেল। শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চিপকে অনুশীলন করার কথা ছিল কেকেআরের। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য সন্ধ্যায় প্র্যাকটিস করতে না পারায় আজ মাঠে নামতে মুখিয়ে ছিলেন নাইটরা। কিন্তু বৃষ্টির জেরে সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল।
আইপিএলের ফাইনালে কি রিজার্ভ ডে আছে? নিয়ম অনুযায়ী, ফাইনালে রিজার্ভ ডে আছে। ফলে কোনও কারণে রবিবার ম্যাচ সম্পূর্ণ না হলে সোমবার আবার ম্যাচ শুরু হবে। তবে রবিবারই যাতে ম্যাচটা শেষ করা যায়, সেজন্য বাড়তি ১২০ মিনিট বরাদ্দ থাকবে। তাতেও যদি ম্যাচ শেষ না করা যায়, তাহলে সোমবার ম্যাচ গড়াবে।
রিজার্ভ ডে'তে খেলার কী নিয়ম থাকবে? রবিবার যেখানে খেলা শেষ হবে, সেখান থেকেই সোমবার খেলা শুরু হবে। অর্থাৎ ধরা যাক যে কেকেআর প্রথমে ব্যাটিং করল। ১২.৪ ওভার খেলার পরে বৃষ্টির জন্য রবিবার খেলা শেষ করা গেল না। তাহলে সোমবার ১২.৪ ওভারের পর থেকেই খেলা শুরু হবে। তারপর নিয়ম মেনে খেলা শেষ করার চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড ।
বৃষ্টির জন্য রিজার্ভ ডে'র খেলা ভেস্তে গেলে কী হবে? রিজার্ভ ডে'তেও খেলা শেষ না করা গেলে তাহলে কেকেআর চ্যাম্পিয়ন হয়ে যাবে। নিয়ম অনুযায়ী, যে দল লিগ তালিকায় উপরে স্থান শেষ করবে, সেই দলের হাতে আইপিএল ট্রফি উঠবে। আর এবার গ্রুপ লিগে সানরাইজার্সের আগে কেকেআর শেষ করেছে, তাই কেকেআর চ্যাম্পিয়ন হয়ে যাবে।
রবিবার কি বৃষ্টি হবে? চেন্নাইয়ের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বৃষ্টি হলেও রবিবার চেন্নাইয়ে বৃষ্টি হবে না। আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, সকালের দিকে বৃষ্টির দু'শতাংশ সম্ভাবনা আছে। সন্ধ্যার দিকে বৃষ্টির কারণ কোনও সম্ভাবনা নেই।
We hate spam as much as you do