Tranding

05:00 AM - 22 Mar 2026

Home / Sports / জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল

জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল

মাত্র ১২.১ ওভারে বিনা উইকেট হারিয়ে জয়সূচক রান তুলে নেয় লাল হলুদ। ফাইনালেও সহজ জয়। এই নিয়ে মোট ১৩ বার জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব। ২০১৬-১৭ সালে শেষবার এই ট্রফি জিতেছিল লাল হলুদ।

জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল

জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল
 
বৃহস্পতিবার ইডেনে ৯ উইকেটে তপন মেমোরিয়ালকে হারিয়ে টি-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় লাল হলুদ। আইপিএলের প্লে অফে বৃষ্টি ব্যাঘাত না ঘটাতে পারলেও এদিন বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে ৯ ওভার করা হয়। প্রথমে ব্যাট করে তপন মেমোরিয়াল ক্লাব ৯ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৫৪ রান তোলে। রোহিত কুমার, সৌরভ মণ্ডল এবং অয়ন ভট্টাচার্য দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় ইস্টবেঙ্গল ক্লাব। ৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলে ফেলে লাল হলুদ। রঞ্জন সিং খাড়িয়া ২৭ রানে অপরাজিত থাকেন।ইস্টবেঙ্গলের সৌরভ মণ্ডল ম্যাচের সেরা হন। বৃহস্পতিবার সকালে সেমিফাইনালে কালীঘাটকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় কালীঘাট।
 
মাত্র ১২.১ ওভারে বিনা উইকেট হারিয়ে জয়সূচক রান তুলে নেয় লাল হলুদ। ফাইনালেও সহজ জয়। এই নিয়ে মোট ১৩ বার জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব। ২০১৬-১৭ সালে শেষবার এই ট্রফি জিতেছিল লাল হলুদ।

Your Opinion

We hate spam as much as you do