আর জি কর কাণ্ডের জেরে সেই ডার্বি ম্যাচই(Durby Match) বাতিল করে দেওয়া হল। ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হচ্ছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু’দলই পাচ্ছে ১ পয়েন্ট করে। প্রতিযোগিতায় গ্রুপগুলির যা পয়েন্ট তালিকায় অবস্থা তাতে দু’দলই চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। তবে এই ডার্বি যুদ্ধ না হওয়ায় দুই দলের সমর্থকেরাই রীতিমত হতাশ হয়ে পড়েছেন। শনিবার ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাঠে প্রতিবাদের আশঙ্কায় রবিবারের ডুরান্ডের ডার্বি বাতিল, হতাশ সমর্থকরা
১৭ আগষ্ট ২০২৪
সব খেলার সেরা বাঙালির ফুটবল। সেই বাঙালি সারা বছর ধরে হা-পিত্যেশ করে বসে থাকে মোহনবাগান (Mohun Bagan) আর ইস্টবেঙ্গলের(East Bengal) যুদ্ধ দেখার জন্য। এখন ডুরান্ড কাপ(Durand Cup 2024) চলছে। সেই সূত্রেই আগামিকাল কলকাতার (Kolkata) যুবভারতী স্টেডিয়ামে(Yuba Bharati Stadium) মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মুখোমুখি লড়াই হওয়ার কথা ছিল।
কিন্তু আর জি কর কাণ্ডের জেরে সেই ডার্বি ম্যাচই(Durby Match) বাতিল করে দেওয়া হল। ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হচ্ছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু’দলই পাচ্ছে ১ পয়েন্ট করে। প্রতিযোগিতায় গ্রুপগুলির যা পয়েন্ট তালিকায় অবস্থা তাতে দু’দলই চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। তবে এই ডার্বি যুদ্ধ না হওয়ায় দুই দলের সমর্থকেরাই রীতিমত হতাশ হয়ে পড়েছেন। শনিবার ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বস্তুত আর জি কর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে ডার্বি বাতিল হতে পারে বলে জল্পনা চলছিল গত দু’দিন ধরে। কেননা ডার্বির ম্যাচ থাকলে যুবভারতী স্টেডিয়াম সহ সল্টলেক ও পূর্ব কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয়। ওই সব ক্ষেত্রে কয়েক হাজার পুলিশ নিয়োগ করা হয় নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক ভাবে বজায় রাখার জন্য। কিন্তু এখন আর জি করের ঘটনার জেরে শহর কলকাতায় বিভিন্ন জায়গায় এত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে যে ডার্বির জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এরই মধ্যে পুলিশ জানতে পারে, ফুটবল সমর্থকদের একাংশ আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে যুবভারতী স্টেডিয়াম সহ আশেপাশের এলাকায় বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করছে। এরপরেই আর ঝুঁকি নিতে চায়নি পুলিশ। রাতারাতি ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বৈঠকে বসেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তারা। শনিবার দুপুরে সেই বৈঠক হয়। আর সেখানেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্তের জেরেই বাতিল হয়ে গেল ডুরান্ড ডার্বি। মোহন-ইস্ট ম্যাচের বল রবিবার আর গড়াচ্ছে না। যদিও এই ডার্বির টিকিট পাওয়া নিয়ে রীতিমত কালঘাম ছুটেছিল দুই দলেরই সমর্থকদের মধ্যে। গত কয়েকদিন ধরেই টিকিট প্রত্যাশীদের ভিড় চোখে পড়ছিল টিকিট কাউন্টারগুলিতে, যদি কাউকে ধরে আগে থেকেই টিকিট বাগিয়ে নেওয়া যায়, এই উদ্দেশ্যে। শুক্রবার থেকে অফলাইনে টিকিট দেওয়া হয় শুরু হয়েছে। দুই প্রধানের তাঁবুর সামনে এদিন সকাল থেকেই চোখে পড়ে বিশালাকায় সর্পিল লাইন। ডার্বির উন্মাদনায় কার্যত ফুটছিলেব দুদলের সমর্থকরা। কিন্তু এখন ম্যাচ বাতিলের খবর পেয়ে হাহুতাশও করতে দেখা যাচ্ছে দুই দলেরই কট্টর সমর্থকদের।
We hate spam as much as you do