গ্র্যান্ড স্ল্যামে টেনিসের বিগ থ্রি নিয়ে সব সময় চর্চা হতেই থাকে। এই বিগ থ্রি হলেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। আর সেই বিগ থ্রিয়ের মধ্যেই এবার অন্যন্য নজির গড়ে ফেললেন ফেডেরার ও নাদালদের চিরপ্রতিদ্বন্দ্বী জোকার। এবার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ফেড এক্স ও নাদালের সঙ্গে এক রেকর্ডের তলায় চলে এলেন জকোভিচ।
সারবিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ।উইম্বলডন চ্যাম্পিয়ন ঘাসের কোর্টে নজির, ছুঁয়ে ফেললেন নাদাল-ফেডেরারকে
চ্যাম্পিয়ন জোকার! গ্রাস কোর্টে নজির, ছুঁয়ে ফেললেন নাদাল-ফেডেরারকে
উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে অন্যন্য নজির গড়লেন সারবিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। টেনিস ব়্যাঙ্কিংয়ের অন্যতম সেরা খেলোয়াড় নোভাক জকোভিচ। আর সেই জকোভিচই এবার শীর্ষ খেলোয়াড় হিসাবে নিজেকে প্রমাণ করে দিলেন উইম্বলডনের মঞ্চে।
উইম্বলডন জিতে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নোভাক জকোভিচ।
জয় পেলেন জকোভিচ
উইম্বলডন চ্যাম্পিয়ন জোকার
অন্যন্য নজির জকোভিচের
উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে অন্যন্য নজির গড়লেন সারবিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। টেনিস ব়্যাঙ্কিংয়ের অন্যতম সেরা খেলোয়াড় নোভাক জকোভিচ। আর সেই জকোভিচই এবার শীর্ষ খেলোয়াড় হিসাবে নিজেকে প্রমাণ করে দিলেন উইম্বলডনের মঞ্চে। গ্রাস কোর্টে এই গ্র্যান্ড স্ল্যাম জিতে অন্যতম একটি নজির গড়লেন সারবিয়ান এক নম্বর তারকা।
গ্র্যান্ড স্ল্যামে টেনিসের বিগ থ্রি নিয়ে সব সময় চর্চা হতেই থাকে। এই বিগ থ্রি হলেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। আর সেই বিগ থ্রিয়ের মধ্যেই এবার অন্যন্য নজির গড়ে ফেললেন ফেডেরার ও নাদালদের চিরপ্রতিদ্বন্দ্বী জোকার। এবার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ফেড এক্স ও নাদালের সঙ্গে এক রেকর্ডের তলায় চলে এলেন জকোভিচ।
২০টিগ্র্যান্ড স্ল্যাম সবার প্রথমে জয় করেছিলেন সুইৎজারল্যান্ডের তারকা টেনিস খেলোয়াড়া ও অল টাইম গ্রেট রজার ফেডেরার। যাকে ঘাসের কোর্টের রাজা হিসাবে ধরা হয়। সেই তারকার পর ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয় পেয়েছিলেন নাদাল। এবার নাদাল ও ফেড এক্সের পর ২০টি গ্র্যান্ড স্ল্যাম স্পর্শ করলেন নোভাক জকোভিচ। টেনিসের বিগ থ্রি এবার সমান-সমান করে ফেললেন নিজেদের গ্র্যান্ড স্ল্যাম খেতাব।
নোভাক জকোভিচ রবিবার উইম্বলডনে জয় পেয়ে এই নিয়ে মোট ৬টি উইম্বলডন খেতাব জিতে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের পর এবার ৬বার ঘাসের কোর্টে জয় পেলেন জোকার। উইম্বলডনের ঘাসের কোর্টে দারুণ পারফর্ম করলেন তিনি।
বিশ্ব টেনিস ব়্যাঙ্কিংয়ের প্রথম হওয়া জকোভিচ ইতালির মাতিও বেরিতিনিকে ৩ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে হারান। উইম্বলডনের সেন্টার কোর্টে ৬-৭ (৪), ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে ম্যাচ জিতে এই নজির গড়লেন জোকার। এই নিয়ে তিন টেনিস খেলোয়াড়ই পৌঁছে গেলেন একটি অন্যন্য নজিরে। এবার এগিয়ে যাওয়ার লড়াই হবে এই তিন জনের মধ্যে।
We hate spam as much as you do