প্রথম কোয়ার্টারের কিছুক্ষণের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত। এরপর দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন গুরজন্ত।
ভারত হকির সেমি ফাইনালে। আরএকটা জয়ের পর পদকের সম্ভাবনা
অবশেষে, দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিক হকির পদক লড়াইয়ে ফিরলো এক সময়ের পাওয়ার হাউস ভারত। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩–১ গোলে হারিয়ে টোকিও গেমসের শেষ চারে পৌঁছে গেছে মনপ্রীত সিংরা।
শেষবার ভারত অলিম্পিক হকিতে পদক জিতেছিলো ১৯৮০ সালে। সেবার স্বর্ণ জেতে ভারতীয় দল। এরপর ২০১৬ সালে রিও অলিম্পিকেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু বেলজিয়ামের কাছে হেরে পদকের লড়াই থেকে ছিটকে পড়ে।
২০০৮ বেজিং অলিম্পিকে খেলার যোগ্যতা না পাওয়া, লন্ডন অলিম্পিকে শেষ করা এমন লজ্জার মুখেও পড়তে হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠল ধ্যানচাঁদের দেশ। এবারও গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার কাছে সাত গোলে হারের মত মানসিক ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়ে পরপর তিনটে ম্যাচ জিতে পদকের দোরগড়ায় ভারত।
অলিম্পিকে আটবারের স্বর্ণজয়ীরা রোববার শুরু থেকেই ছিলো আক্রমণাত্মক মেজাজে। ভারতের হয়ে তিনটে গোল করেন দিলপ্রীত সিং, গুরজন্ত সিং ও হার্দিক সিং।
প্রথম কোয়ার্টারের কিছুক্ষণের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত। এরপর দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন গুরজন্ত।
তৃতীয় কোয়ার্টারে এসে এক গোল শোধ করে গ্রেট ব্রিটেন। এরপর চতুর্থ কোয়ার্টার ফাইনালে ভারতের হয়ে আরও একটি গোল করেন হার্দিক।
আর ম্যাচে ফিরতে পারেনি গ্রেট ব্রিটেন। শেষ চারের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। ফলে ভারতকে বেশ কঠির পরীক্ষাই দিতে হবে পদক জিততে হলে।
We hate spam as much as you do