Tranding

05:08 AM - 22 Mar 2026

Home / Sports / ৩৩ বল বাকি থাকতে ভারতকে হারিয়ে করে শ্রীলঙ্কার সিরিজ জয়

৩৩ বল বাকি থাকতে ভারতকে হারিয়ে করে শ্রীলঙ্কার সিরিজ জয়

ভারত ৮১/৮ (২০ ওভার) কুলদীপ ২৩*, ভুবনেশ্বর ১৬; হাসারাঙ্গা ৪/৯, শানাকা ২/২০। শ্রীলঙ্কা ৮২/৩ (১৪.৩ ওভার) ধনঞ্জয়া ২৩*, মিনোদ ১৮, হাসারাঙ্গা ১৪*; রাহুল ৩/১৫। শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী

৩৩ বল বাকি থাকতে ভারতকে হারিয়ে  করে শ্রীলঙ্কার সিরিজ জয়

৩৩ বল বাকি থাকতে ভারতকে হারিয়ে  করে শ্রীলঙ্কার সিরিজ জয়

newscopes.in   29th july
তিন ম্যাচের T20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে সিরিজ জয় করল শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে ভারত পায় কেবল ৮১ রানের সংগ্রহ। ৩৩ বল হাতে রেখেই সেই লক্ষ্য টপকে যায় শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গা শিকার করেন ৪টি উইকেট।


কলোম্বোতে টস জিতে আগে ব্যাটিং করতে নামে ভারত। টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে গোল্ডেন ডাকের শিকার হন শিখর ধাওয়ান। দলীয় ৫ রানে ধাওয়ানকে শিকার করেন দুশমান্থা চামিরা। তারপর ৩৬ রানের ভেতরেই ৫টি উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় ভারত।

 

ষষ্ঠ উইকেটে ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব গড়েন ১৯ রানের জুটি। হাসারাঙ্গার বলে দাসুন শানাকার দুর্দান্ত এক ক্যাচে ভুবনেশ্বর ফেরেন ৩২ বলে ১৬ রান করে। তবে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন কুলদীপ। তার ২৮ বলে অপরাজিত ২৩ রানে ভয় করে ভারত পায় ৮ উইকেটে ৮১ রানের সংগ্রহ। টি-টোয়েন্টিতে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।


ভারতকে এই অল্প রানে অল আউট করতে সবচেয়ে বড় ভূমিকা হাসারাঙ্গার। ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি। শানাকা শিকার করেন ২টি উইকেট। অকিলা ধনঞ্জয়া ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করেও কোনো উইকেট পাননি।


লক্ষ কম রান। তাই মাথা ঠান্ডা করে
 তাড়া করতে নেমে শুরু করে শ্রীলঙ্কা। রাহুল চাহারের দুর্দান্ত এক ফিরতি ক্যাচে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় অর্ধশতক পূরণ করতে ৬৮টি বল খেলে শ্রীলঙ্কা। রাহুলের ৪ ওভারেই হিমশিম খায় লঙ্কানরা। ১২ ওভারের ভেতর ৪ ওভার বোলিং করে ১৫ রান খরচায় ৩টি উইকেট নেন রাহুল।

রাহুলের আক্রমণে ১২ ওভারে ৫৬ রানে ৩টি উইকেট হারায় শ্রীলঙ্কা। তারপরে হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা দ্রুত রান তুলতে থাকেন। হাসারাঙ্গা ৯ বলে ১৪ রানে ও ধনঞ্জয়া ২০ বলে ২৩ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন।

৭ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করল শ্রীলঙ্কা। ৮টি সিরিজ পরে টি-টোয়েন্টি সিরিজে হারের মুখ দেখল ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ৮১/৮ (২০ ওভার)
কুলদীপ ২৩*, ভুবনেশ্বর ১৬;
হাসারাঙ্গা ৪/৯, শানাকা ২/২০।

শ্রীলঙ্কা ৮২/৩ (১৪.৩ ওভার)
ধনঞ্জয়া ২৩*, মিনোদ ১৮, হাসারাঙ্গা ১৪*;
রাহুল ৩/১৫।

শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী

Your Opinion

We hate spam as much as you do