Tranding

05:08 AM - 22 Mar 2026

Home / Sports / U19 World Cup: চ্যাম্পিয়ন ভারত, ইংল্যান্ড রানার্স, যশ ঢুল সেরা অধিনায়ক

U19 World Cup: চ্যাম্পিয়ন ভারত, ইংল্যান্ড রানার্স, যশ ঢুল সেরা অধিনায়ক

ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ইংল্যান্ডকে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। আফগানিস্তানকে হারিয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করে অস্ট্রেলিয়া।

U19 World Cup: চ্যাম্পিয়ন ভারত, ইংল্যান্ড রানার্স, যশ ঢুল সেরা অধিনায়ক

 U19 World Cup: চ্যাম্পিয়ন ভারত, ইংল্যান্ড রানার্স, যশ ঢুল সেরা অধিনায়ক 
 
ইংল্যান্ডকে হারিয়ে ভারতের শিরোপা জয়ের মাধ্যমে গতকাল শনিবার শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ।
শুরু হয়েছিল ১৪ জানুয়ারি। শেষ হল ৫ ফেব্রুয়ারি। তিন সপ্তাহের লড়াই শেষে খুঁজে পাওয়া গেল যুব বিশ্বচ্যাম্পিয়নদের। ফাইনাল ম্যাচের পর ১৬ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্ট্যান্ডিংও নির্ধারিত হয়ে যায়। সুপার লিগের যোগ্যতা অর্জন করা আটটি দল থাকে প্রথম আটে। প্লেটের ৮টি দল পারফর্ম্যান্সের নিরিখে জায়গা করে নেয় ৯ থেকে ১৬ নম্বর স্থানে। যদিও করোনার জন্য ১৫-১৬তম স্থান নির্ণায়ক প্লে-অফ আয়োজন করা যায়নি।

ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ইংল্যান্ডকে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। আফগানিস্তানকে হারিয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করে অস্ট্রেলিয়া।

 ম্যাচটি শেষ হতেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি।
এবারের যুব বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ঢুলকে।

বাংলাদেশের দলীয় ব্যর্থতার মাঝেও ব্যক্তিগতভাবে আলো ছড়িয়েছেন রিপন মণ্ডল। যার পুরস্কারও পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
যাতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন রিপন মণ্ডল।  
১৮ বছর বয়সী তরুণ অলরাউন্ডার রিপন এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন।

Your Opinion

We hate spam as much as you do