সাধারণত প্রথম সপ্তাহে আইপিএলের দুর্দান্ত রেটিং থাকে। বার্ক (BARC) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি আইপিএলের প্রথম ৮টি ম্যাচের টিভিআর স্কোর ২.৫২। গত মরশুমের আইপিএলে একই সময়কালে তা ছিল ৩.৭৫। অর্থাৎ টিভি রেটিংয়ে ৩৩ শতাংশ পতন পরিলক্ষিত হচ্ছে।আইপিএল প্রথম সপ্তাহেই সম্প্রচারকারী টিভি চ্যানেলকে প্রথম স্থানে নিয়ে আসে। কিন্তু এবার স্টার স্পোর্টস ১ হিন্দি পেয়েছে তৃতীয় স্থান।
আইপিএল নিয়ে ধাক্কা বিসিসিআই!এর প্রথম সপ্তাহের টিভি রেটিং কমে গেছে অনেকটাই
জনপ্রিয়তার নিরিখে আইপিএল নিয়ে ধাক্কা খেল বিসিসিআই। পঞ্চদশ সংস্করণের আইপিএলে এখনও অবধি ১৫টি ম্যাচ হয়েছে। তারই মধ্যে প্রথম সপ্তাহে ৮টি ম্যাচে টিভি রেটিং সামনে এসেছে। দেখা যাচ্ছে, গত মরশুমে আইপিএলের প্রথম সপ্তাহের তুলনায় এবারের পারফরম্যান্স বেশ খারাপ। আইপিএলের মিডিয়া স্বত্বের নিলামে এবার যেখানে রেকর্ড দর ওঠার প্রত্যাশা করা হচ্ছে, সেখানে ভিউয়ারশিপ কমার নেতিবাচক প্রভাব তার উপর পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আইপিএলে প্রথম সপ্তাহের টিভি রেটিং নজিরবিহীনভাবে কমল অনেকটাই আইপিএলের ইতিহাসে এই প্রথম প্রথম সপ্তাহেই এতটা কমে গিয়েছে টিভি রেটিং। সাধারণত প্রথম সপ্তাহে আইপিএলের দুর্দান্ত রেটিং থাকে। বার্ক (BARC) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি আইপিএলের প্রথম ৮টি ম্যাচের টিভিআর স্কোর ২.৫২। গত মরশুমের আইপিএলে একই সময়কালে তা ছিল ৩.৭৫। অর্থাৎ টিভি রেটিংয়ে ৩৩ শতাংশ পতন পরিলক্ষিত হচ্ছে।আইপিএল প্রথম সপ্তাহেই সম্প্রচারকারী টিভি চ্যানেলকে প্রথম স্থানে নিয়ে আসে। কিন্তু এবার স্টার স্পোর্টস ১ হিন্দি পেয়েছে তৃতীয় স্থান।
আইপিএলে প্রথম সপ্তাহের টিভি রেটিং নজিরবিহীনভাবে কমল অনেকটাই
টিভি রেটিং কমার সঙ্গেই ১৪ শতাংশ কমে গিয়েছে আইপিএলের প্রথম সপ্তাহের ভিউয়ারশিপও। চলতি আইপিএলে প্রথম সপ্তাহে আইপিএল টিভিতে দেখেছেন ২২৯.০৬ মিলিয়ন দর্শক, অথচ একই সময়কালে গত আইপিএলে সেই রিচ ছিল ২৬৭.৭ মিলিয়ন। কোভিড পূর্ববর্তী সময়ে অর্থাৎ ২০১৯ সালে আইপিএলের রিচ ছিল ২৬৮ মিলিয়ন। বার্ক-এর বিচারে এই 'রিচ' বলতে ধরা হয় কোনও ইভেন্ট যা অন্তত ১ মিনিট দেখেছেন কোনও দর্শক। যেমন টিভিআর ২.৫ শতাংশ হলে ধরা হয়, সমস্ত দর্শকের আড়াই শতাংশ কোনও শো দেখেছেন বা সমস্ত দর্শক কোনও শো-র আড়াই শতাংশ দেখেছেন।
আইপিএলে প্রথম সপ্তাহের টিভি রেটিং নজিরবিহীনভাবে কমল অনেকটাই
চলতি বছরের আইপিএলে প্রথম ৮টি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচের রিচই ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। সেগুলি হলো কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে উদ্বোধনী ম্যাচ এবং রবিবার সন্ধ্যার পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ। গত মরশুমের আইপিএলের প্রথম সপ্তাহে ৪টি ম্যাচের রিচ ১০০ মিলিয়ন পার করেছিল। ২০১৯ সালের আইপিএলের প্রথম সপ্তাহে ৮টির মধ্যে সাতটি ম্যাচের রিচ ছিল ১০০ মিলিয়ন। করোনার কারণে ২০২০ সালের আইপিএল পিছিয়ে গিয়ে হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। সেবার লকডাউনের মধ্যে আইপিএল হওয়ায় প্রায় সব ম্যাচের রিচই ছিল ১০০ মিলিয়ন।
কয়েক বছর ধরে আইপিএলে
ভিউয়ারশিপ যেখানে উল্লেখযোগ্য মাত্রায় বাড়ছে না সেখানে মিডিয়া স্বত্বের জন্য বিসিসিআইয়ের অত্যধিক বেস প্রাইস রাখার মধ্যে যুক্তি খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে প্রথম সপ্তাহের ভিউয়ারশিপের এমন দশা প্রভাব ফেলবে বিজ্ঞাপনদাতাদের পরিকল্পনাতেও। উল্লেখ্য, চলতি আইপিএল থেকে ডিজনিস্টার অন্তত ৪,৩০০ কোটি টাকার বিজ্ঞাপন নিশ্চিত করে ফেলেছে বলে দাবি এক সর্বভারতীয় দৈনিকের।
We hate spam as much as you do