এদিকে এটিকে মোহনবাগানের চারজন ফুটবলার পজিটিভ হলেও সোমবার দুজন নেগেটিভ হয়ে গেছেন। ফলে মঙ্গলবার সবুজ মেরুন ব্রিগেডের প্র্যাক্টিসে নামার সম্ভাবনা প্রবল। ২০ জানুয়ারি তাদের ম্যাচ কেরলের বিরুদ্ধে। কিন্তু কেরল শিবিরের সাতজন ফুটবলার পজিটিভ হওয়ায় মোহনবাগানের বিরুদ্ধে তাদের পক্ষে টিম নামানোর আশা প্রায় নেই বললেই চলে।
নতুন কোচ মারিও রিভেরার অধীনে প্র্যাক্টিসে লাল হলুদ ব্রিগেড
টিম এখনও অব্দি জয়ের মুখ দেখেনি। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মত করোনার হানায় বন্ধ হয়ে গিয়েছিল টিমের প্র্যাক্টিস। তাই সোমবার নতুন কোচ মারিও রিবেরার অধীনে মহম্মদ রফিক, আদিল খানরা প্র্যাক্টিসে নামার পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। টিমের বাস ড্রাইভার ও হাউসকিপিংয়ের এক কর্মী আক্রান্ত হয়।
টিমের কোনো ফুটবলার আক্রান্ত না হলেও আক্রান্ত কর্মীদের সংস্পর্শে আসায় চারদিন ফুটবলারদের প্র্যাক্টিসে নামতে দেওয়া হয়নি। তাই বুধবার গোয়ার বিরুদ্ধে নামার আগে রিবেরা হাতে খুব বেশী সময় পাচ্ছেন না। ফরমেশন তৈরী থেকে প্রথম একাদশ চয়ন, সবই তাঁকে করতে হবে যুদ্ধকালীন তৎপরতায়। তবে ইস্টবেঙ্গল প্রাক্তনীদের মতে এই টিমের ফুটবলারদের বেশিরভাগেরই কলকাতা লিগে খেলারও যোগ্যতা নেই।
একটা কোচ ততটাই ভালো, যতটা ভালো তাঁর টিম। তাই রিবেরা কতটা এই টিম নিয়ে এগোতে পারবেন তা নিয়ে বিশেষজ্ঞরা দ্বিধাভক্ত।
এদিকে এটিকে মোহনবাগানের চারজন ফুটবলার পজিটিভ হলেও সোমবার দুজন নেগেটিভ হয়ে গেছেন। ফলে মঙ্গলবার সবুজ মেরুন ব্রিগেডের প্র্যাক্টিসে নামার সম্ভাবনা প্রবল। ২০ জানুয়ারি তাদের ম্যাচ কেরলের বিরুদ্ধে। কিন্তু কেরল শিবিরের সাতজন ফুটবলার পজিটিভ হওয়ায় মোহনবাগানের বিরুদ্ধে তাদের পক্ষে টিম নামানোর আশা প্রায় নেই বললেই চলে। করোনার দাপাদাপি আইএসএল কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ফ্রাঞ্চাইজিগুলিও টিম নামানো নিয়ে দ্বিধাভক্ত।
We hate spam as much as you do