Tranding

10:24 AM - 22 Mar 2026

Home / Sports / শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৭উইকেটে জয়ী। অসাধারন ক্যাপ্টেন ধাওয়ান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৭উইকেটে জয়ী। অসাধারন ক্যাপ্টেন ধাওয়ান।

একদিক ধরে ম্যাচ শেষ করার পরিকল্পনা নিয়ে নেমেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। এবং সেই পরিকল্পনা বাস্তবায়নও করলেন। ১৩ ওভার ২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৭উইকেটে জয়ী। অসাধারন ক্যাপ্টেন ধাওয়ান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৭উইকেটে জয়ী। অসাধারন ক্যাপ্টেন ধাওয়ান।

শ্রীলঙ্কা: ২৬২-৯ (করুণারত্নে ৪৩, সনাকা ৩৯) ভারত: ২৬৩-৩ (ধাওয়ান ৮৬, ঈশান কিষাণ ৫৯)

ভারত ৭ উইকেটে জয়ী

newscopes.in 18th july :
শিখর ধাওয়ান সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ভাঙলেন। এর আগে ছিলেন বিরাট কোহলি। (Virat Kohli)  তারপর দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ৬ হাজার রানের গণ্ডি পেরলেন ধাওয়ান। এর আগে এই রেকর্ড ছিল  সৌরভ গঙ্গোপাধ্যায়ের দখলে। বিরাট মাত্র ১৩৬ ইনিংসে ৬ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন। ধাওয়ান নিলেন ১৪০ ইনিংস। সৌরভ এই মাইলস্টোন ছুঁতে নিয়েছিলেন ১৪৭টি ইনিংস। শুধু রেকর্ড গড়াই নয়। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ধাওয়ান একটা অসাধারণ  ইনিংস খেললেন।
অনুর্ধ  ৩৬ বছর বয়সে প্রথমবার ভারতের অধিনায়কত্ব একটা রেকর্ড।   সেই সঙ্গে এই রেকর্ড। যাকে বলে ম্যাচ উইনিং ইনিংস। অধিনায়ককের সঙ্গে সমান তালে খেললেন  ঈশান কিষাণ এবং পৃথ্বী শ’। যার ফলে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে ৭ উইকেটে সহজেই জয় পেয়ে গেল ভারত (Indian Cricket Team)।

সচিন তেন্ডুলকর (১৮,৪২৬), বিরাট কোহলি (১২,১৬৯), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১,৩৬৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯), এমএস ধোনি (১০,৭৭৩), মহম্মদ আজহারউদ্দিন (৯,৩৭৮), রোহিত শর্মা (৯,২০৫), যুবরাজ সিং (৮,৭০১), এবং বীরেন্দ্র সেহওয়াগ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় (৮২৭৩) করে আছেন। এই তালিকায় যুক্ত হলেন শিখর ধাওয়ান।

কলম্বোর ব্যাটিং সহায়ক পিচে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কা অধিনায়ক সনাকা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভাল করে শ্রীলঙ্কার ওপেনিং জুটি। আবিষ্কা ফার্নান্ডো আউট হওয়ার আগে পর্যন্ত সহজেই ভারতীয় পেসারদের মোকাবিলা করছিলেন লঙ্কার ব্যাটসম্যানরা।
এরপর স্পীনাররা শুরু করলে
প্রথম ওভারেই চাহার তুলে নিলেন আবিষ্কাকে (৩২)। ১৭ তম ওভারে দুটি উইকেট তুললেন কুলদীপ।  ভাল বল করলেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান স্পিনার। এরপর শ্রীলঙ্কার খেলোয়াড়দের তাল কেটে যায়। মিডল ওভারে অসালাঙ্কা (৩৮), সনাকারা (৩৯) ভাল শুরু করলেও বড় ইনিংস কেউ খেলতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬২ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। শেষদিকে করুণারত্নে ৩৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস না খেললে আড়াইশো পেরতেও চাপে পড়তে হত শ্রীলঙ্কাকে।  ভারতের হয়ে এদিন দুটি করে উইকেট পেয়েছেন চাহার, চাহাল এবং কুলদীপ। একটি করে উইকেট তুলেছেন পাণ্ডিয়া ভাইরা

এবার ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসের সাথে এগোতে থাকে ভারত। তরুণ ওপেনার পৃথ্বী শ’ (Prithwi Shaw) মাত্র ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। পৃথ্বীর উইকেটের পরও রানের গতি কমেনি ভারতের। এদিন প্রথম ম্যাচে  ঈশান কিষাণ (Ishan Kishan) একই গতিতে মাত্র ৪২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম ১০ ওভারেই ভারত তুলে ফেলে ৯১ রান। যা কিনা গত ৯ বছরে পাওয়ার-প্লেতে ভারতের তোলা সর্বোচ্চ রান। তরুণদের ভিড়ে শিখর ধাওয়ান শুরুটা ধীরে করেছিলেন। একদিক ধরে ম্যাচ শেষ করার পরিকল্পনা নিয়ে নেমেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। এবং সেই পরিকল্পনা বাস্তবায়নও করলেন। ১৩  ওভার ২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।

Your Opinion

We hate spam as much as you do