কলকাতা ফুটবল লিগে চরম লজ্জার মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে ১-২ গোলে হেরে যাওয়ার ফলে কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়র ডিভিশন) পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে গেল সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। শীর্ষে আছে শুধুমাত্র ভবানীপুর। তবে ভবানীপুরের থেকে একটি ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের কাছে হেরে কলকাতা লিগে মোহনবাগান ১১ নম্বরে
13 Jul 2024,
ইস্টবেঙ্গলের কাছে ১-২ গোলে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেই হারের ফলে কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়র ডিভিশন) পয়েন্ট তালিকায় একেবারে নীচে নেমে গেল সবুজ-মেরুন ব্রিগেড। উত্থান হল ইস্টবেঙ্গলের।
কলকাতা ফুটবল লিগে চরম লজ্জার মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে ১-২ গোলে হেরে যাওয়ার ফলে কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়র ডিভিশন) পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে গেল সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। শীর্ষে আছে শুধুমাত্র ভবানীপুর। তবে ভবানীপুরের থেকে একটি ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গল। আর এক পয়েন্টে পিছিয়ে আছে। অন্যদিকে, মোহনবাগান নেমে গিয়েছে ১১ নম্বরে। তিনটি ম্যাচ খেলে ফেলেছে। একটি ম্যাচেও জিততে পারেনি। দুটি ম্যাচে ড্র করেছে। একটি ম্যাচে হেরে গিয়েছে।
মোহনবাগান সমর্থকদের প্রতিক্রিয়া
শনিবার দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলা দেখে হতাশ হয়ে গিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। তুমুল চটে গিয়েছেনও মোহনবাগান ম্যানেজমেন্টের উপরেও। এক মোহনবাগান সমর্থক বলেন, ‘কলকাতা লিগকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে টিম করার কি দরকার আছে? বেকার-বেকার তো বদমাম করে তো লাভ নেই।’ অপর এক সবুজ-মেরুন সমর্থক বলেন, ‘নোংরামি করে মুখ ডোবাচ্ছে।’
এক মোহনবাগান সমর্থক বলেন, ‘যদি কলকাতা লিগের কোনও গুরুত্ব না থাকে, তাহলে টিম নামিয়ে হাসির খোরাক হওয়ার কি দরকার ছিলো? ডার্বির এই হার ট্রোল আমাদেরই হতে হল। পাড়ায়-পাড়ায় আমাদের সম্মানহানি হবে। মোহনবাগান ক্লাব কোথাও হারলে সেটা এক নম্বর দল হারুক বা দু'নম্বর দল হারুক, লোকে মোহনবাগানের হার হিসেবেই দেখেই। এই ধরনের দায়সারা মনোভাবকে সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না।’
We hate spam as much as you do