Tranding

01:58 PM - 04 Feb 2026

Home / World / গ্রেফতার হতেই ইমরান সমর্থকদের বোমা বর্তমান প্রধানমন্ত্রীর বাড়িতে! গাড়ি জ্বালিয়ে দেওয়া হল

গ্রেফতার হতেই ইমরান সমর্থকদের বোমা বর্তমান প্রধানমন্ত্রীর বাড়িতে! গাড়ি জ্বালিয়ে দেওয়া হল

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পরই দেশজুড়ে অশান্তি আগুন ছড়িয়ে পড়ে। ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি সহ একাধিক শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনার সংঘর্ষ হয়। পাকিস্তান পুলিশের তরফে জানা গিয়েছে, ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে বুধবার ভোরেই ৫০০-রও বেশি পিটিআই কর্মী লাহোরের মডেল টাউনে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়িতে চড়াও হয়। পুলিশের দাবি, সেই সময় কেবল কয়েকজন নিরাপত্তারক্ষী উপস্থিত ছিল।

গ্রেফতার হতেই ইমরান সমর্থকদের বোমা বর্তমান   প্রধানমন্ত্রীর বাড়িতে! গাড়ি জ্বালিয়ে দেওয়া হল

গ্রেফতার হতেই ইমরান সমর্থকদের বোমা বর্তমান 
 প্রধানমন্ত্রীর বাড়িতে! গাড়ি জ্বালিয়ে দেওয়া হল

 

May 11, 2023 


জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী, আর তারপরই হামলা চলল বর্তমান প্রধানমন্ত্রীর বাড়িতে। ইমরান খানের  (Imran Khan) গ্রেফতারির পর, বুধবার পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের  লাহোরের বাসভবনে হামলা চালায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের  কর্মী-সমর্থকরা।  পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার ভোরেই শাহবাজ শরিফের বাড়িতে চড়াও হয় প্রায় ৫০০-রও বেশি পিটিআই কর্মী-সমর্থকরা। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে তারা আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশের বিশাল বাহিনী যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রায় শতাধিক কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাচক্রে সেই সময় শাহবাজ শরিফ বাড়িতে ছিলেন না। ইমরান খানের গ্রেফতারির সময়ও তিনি দেশে ছিলেন না বলে জানিয়েছিলেন। বুধবারই তিনি দেশে ফেরেন।


পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পরই দেশজুড়ে অশান্তি আগুন ছড়িয়ে পড়ে। ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি সহ একাধিক শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনার সংঘর্ষ হয়। পাকিস্তান পুলিশের তরফে জানা গিয়েছে, ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে বুধবার ভোরেই ৫০০-রও বেশি পিটিআই কর্মী লাহোরের মডেল টাউনে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়িতে চড়াও হয়। পুলিশের দাবি, সেই সময় কেবল কয়েকজন নিরাপত্তারক্ষী উপস্থিত ছিল। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে, আগুন লাগিয়ে দেয় বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে।   প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে থাকা একটি পুলিশ চেকপোস্টও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিশাল বাহিনী পৌঁছতেই বিক্ষোভকারীরা পালিয়ে যায়।


জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়িতে হামলা চালানোর আগে বিক্ষোভকারীরা মডেল টাউনেই অবস্থিত পিএমএল-এন সেক্রেটারিয়েটেও হামলা চালায় এবং সেখানে ভাঙচুর করে। সেখানেও একাধিক গাড়ি ও গার্ডরেলে আগুন লাগিয়ে দেয়। পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে এখনও অবধি বিক্ষোভকারীরা শুধুমাত্র পঞ্জাব প্রদেশেই ১৪টি সরকারি দফতর ও বিল্ডিংয়ে এবং ২১টি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। মঙ্গলবারই লাহোরে পাকিস্তানের কর্পস কম্যান্ডারের বাড়িতেও লুঠপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Your Opinion

We hate spam as much as you do