তাপপ্রবাহের জেরে কমপক্ষে ২৩০ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। ভ্যাঙ্কুভারেও কমপক্ষে ৬৯ জনের প্রাণ কেড়েছে এই নজিরবিহীন আবহাওয়া। তাপমাত্রার কারণেই ব্রিটিশ কলাম্বিয়ার বেশ কয়েকটি অঞ্চলে দাবানলও ছড়িয়ে পড়েছে বলে প্রশাসন সূত্রের খবর।
তাপপ্রবাহে দাবানল ঝলসে যাচ্ছে কানাডার কিছু শহর
কানাডার পরিস্থিতি ভয়াবহ! আকাশ থেকে যেন আগুন বৃষ্টি হচ্ছে। এখানকার ক্রমবর্ধমান তাপমাত্রা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। প্রচণ্ড উত্তাপের জেরে ইতিমধ্যে কানাডার একটি শহরেই মাত্র পাঁচ দিনে 200 জনের মৃত্যু হয়েছে।
ভ্যানকুভার এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। । মঙ্গলবার এই এলাকায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে 49.5 ডিগ্রিতে।
প্রশাসন সূত্রের খবর, গত শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে সেখানে তাপপ্রবাহের জেরে কমপক্ষে ২৩০ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। ভ্যাঙ্কুভারেও কমপক্ষে ৬৯ জনের প্রাণ কেড়েছে এই নজিরবিহীন আবহাওয়া। তাপমাত্রার কারণেই ব্রিটিশ কলাম্বিয়ার বেশ কয়েকটি অঞ্চলে দাবানলও ছড়িয়ে পড়েছে বলে প্রশাসন সূত্রের খবর।
ভ্যাঙ্কুভারে অধিকাংশ মৃত্যুই হয়েছে গত ২৪ ঘণ্টায়। মৃতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক। বাকিদের কোনও না কোনও শারীরিক অসুস্থতা ছিল বলে জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা
নিহতের সংখ্যা প্রকাশ করে কানাডার পুলিশ জানিয়েছে, বেশিরভাগ মৃত্যুর ঘটনা তাপ প্রবাহের জেরেই হয়েছে। মঙ্গলবার কানাডার ইতিহাসে সর্বোচ্চকালীন তাপমাত্রা রেকর্ড হয়েছে। পারা ছুঁয়েছে 49.5 ডিগ্রি সেলসিয়াসে।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভ্যানকুভারে আগে কখনও এত গরম পড়েনি। দুর্ভাগ্যক্রমে কয়েক ডজন মানুষ মারা গিয়েছে। তবে শুধু ভ্যানকুভার না, অন্য এলাকাতেও মৃত্যুর ঘটনা ঘটছে। তবে সেই পরিসংখ্যান এখনও জানানো হয়নি।
জলবায়ু পরিবর্তনের জেরে একাধিক শহরে তাপমাত্রার এই পরিবর্তন দেখা যাচ্ছে। আমেরিকার অনেক শহরেই গত কয়েকদিন ধরে রেকর্ড তাপমাত্রা ধরা পড়েছে। ওয়াশিংটন, ওরেগন সহ একাধিক শহরে ১৯৪০-এর দশকের রেকর্ড তাপমাত্রাও ছাড়িয়ে গেছে।
We hate spam as much as you do