Tranding

03:28 AM - 22 Mar 2026

Home / World / "আমাদের শিশুরা খুন হচ্ছে " ইজরায়েল গাজা সংঘর্ষের পরিনতি।

"আমাদের শিশুরা খুন হচ্ছে " ইজরায়েল গাজা সংঘর্ষের পরিনতি।

এতে দশ শিশু সহ মোট ২৮ জন প্যালেস্টাইনবাসীর মৃত্যু হয়। বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি । ইজরায়েলে তিন মহিলা এরমধ্যে দুজন ইজরায়েলবাসী এবং একজন ভারতীয় বংশোদ্ভূত কেরালার অধিবাসীর মৃত্যু হয় , অসংখ্য মানুষ আহত। 

"আমাদের শিশুরা খুন হচ্ছে " ইজরায়েল গাজা সংঘর্ষের পরিনতি।

"আমাদের শিশুরা খুন হচ্ছে " ইজরায়েল গাজা সংঘর্ষের পরিনতি।

গাজার হাসপাতালে একতলায় অচৈতন্য অবস্থায় প্রায় পুরোটা রাত কাটানোর পর আহত লোকটা জানেনা তার পরিবারের ঠিক কজন বেঁচে আছে।  

২২ বছরের মোঃ আল মসরি তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রমজানের শেষ প্রহরে উপবাস ভাঙার মুহুর্তে "আমি এক প্রচন্ড বোমার শব্দ শুনলাম যা সীমান্ত থেকে আমাদের দিকেই আসছে। " যা সারা বছরে জেরুজালেমের সবচেয়ে জঘন্যতম হিংসার ঘটনা। "
ও দৌড়তে শুরু করল,  কিন্তু তখন অনেক দেরী হয়ে গেছে। আর একটা বিস্ফোরন তাকে আঘাত করল তার ডান হাত ভেঙে গেল " একটা লোহার টুকরো আমার ডানচোখে ঢুকে গেল , আমি দেখতে পাচ্ছিলাম না।  

শেষ ২৪ ঘন্টায় ঘুমন্ত অথবা অস্ত্রপ্রচারের সময় সে জানে যে অন্তত এক ভাই , এক বোন এক আত্মীয় আহত হয়েছে। কারন তাদেরও হাসপাতালে আনা হয়েছে। কিন্তু সে জানে না তার বাড়ির শিশুদের কি অবস্থা ।  এই আল মাসরি ইজরায়েল সীমান্তের কাছে বেইট হানাউন এ থাকে। তিনজন শিশু সহ পরিবারের সাত জনের সেই রাতেই মৃত্যু হয়েছে। এক প্রতিবেশী বলল।

জেরুজালেমে এই নিরন্তর সন্ত্রাস  চলছে সপ্তাহ ব্যাপী , ইসলামি গ্রুপ হামাস জেরুজালেমের দিকে সোমবার রকেট ছোঁড়ে। তখন থেকে ইজরায়েলে তিনশর বেশি বিমান হানা হয়। তারপর ইজরায়েল পাল্টা কয়েক ডজন বিমান হানা করে, যা সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দেয়। 

এতে দশ শিশু সহ মোট ২৮ জন প্যালেস্টাইনবাসীর মৃত্যু হয়। বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি । ইজরায়েলে তিন মহিলা এরমধ্যে দুজন ইজরায়েলবাসী এবং একজন ভারতীয় বংশোদ্ভূত কেরালার অধিবাসীর মৃত্যু হয় , অসংখ্য মানুষ আহত। 

দক্ষিণে এক ফাঁকা স্কুলে বোম্বিং হয়। স্থানীয় সুত্রে খবর ৮বছর ১১বছরের বাচ্চা সহ এক পরিবারের চারজন মারাত্মক আহত । হোলন, তেল আভিভ এর ঠিক দক্ষিণে সেখানে বোম্বিং হয়। বাসে আগুন লাগে অন্তত তিনজন আহত হয়। 
আব্দুল হামিদের কথায় তার  ১১বছরের ভাইপো বোমায় খুন হয়েছে সে তখন বাগানে কাঠ কুড়োচ্ছিল।

হামাদ রয়টার্সকে বলে "গাজার অবস্থা শোচনীয়, আমাদের বাচ্চারা খুন হচ্ছে । আমরা কি করবো ?"
তথ্য ও ছবি  - the guardian 

Your Opinion

We hate spam as much as you do