সংশ্লিষ্ট প্রস্তাবে পূর্ব জেরুজালেম ও অধিকৃত সিরিয়ার গোলান-সহ প্যালেস্টাইন (Palestine) ভূখণ্ডের সমস্যা সমাধানে ইজরায়েলি (Israel) পদক্ষেপের নিন্দা করা হয়। গত ২০ নভেম্বর খসড়া প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কানাডা, হাঙ্গেরি, মার্শাল দ্বীপপুঞ্জ ও আমেরিকা-সহ মোট সাতটি দেশ।
রাষ্ট্রসংঘে ইজরায়েলের প্যালেস্টাইনে বসতি স্থাপনের বিরুদ্ধে ভারত সহ ১৪৫ দেশের ভোট
13th November 2023
গত পাঁচ সপ্তাহ ধরে চলছে হামাসের আক্রমণের সূত্র ধরে প্যালেস্টাইন জুড়ে যে নিদারুণ গণহত্যা চলছে এবং অবরোধ চলছে ইজরাইলের নেতৃত্বে তা দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। এই আবহে রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনে ইজরায়েলি বসতি স্থাপনের নিন্দা প্রস্তাবে সমর্থন করল ভারত। সবমিলিয়ে ১৪৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে ভোটদানে অনুপস্থিত ছিল ১৮টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ।
ইজরায়েলে হামাসের হামলার পর প্যালেস্তাইনের পাশে থাকার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের আনা অবিলম্বে যুদ্ধ বিরতি হোক এই প্রস্তাবে ভারত নিরপেক্ষ থাকে। তাই নিয়ে বিশ্বজুড়ে প্রচুর সমালোচনায় বলা হয় ভারত তার পুরনো অবস্থান থেকে সরে সরে মার্কিন পন্থী অবস্থান গ্রহণ করছে। তারপরই এই ঘটনা। এবার রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনে ইজরায়েলি বসতি স্থাপনের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত।
সংশ্লিষ্ট প্রস্তাবে পূর্ব জেরুজালেম ও অধিকৃত সিরিয়ার গোলান-সহ প্যালেস্টাইন (Palestine) ভূখণ্ডের সমস্যা সমাধানে ইজরায়েলি (Israel) পদক্ষেপের নিন্দা করা হয়। গত ২০ নভেম্বর খসড়া প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কানাডা, হাঙ্গেরি, মার্শাল দ্বীপপুঞ্জ ও আমেরিকা-সহ মোট সাতটি দেশ।
প্রসঙ্গত, কিছু দিন আগেই ইজরায়েল -হামাসের মধ্যে চলতি সংঘাতে যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রপুঞ্জে জর্ডনের আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে গরহাজির থেকেছিল ভারত।
হামাস-ইজরায়েল সংঘর্ষ শুরুর পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। বিগত ৩৫ দিনে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইজরায়েলি সরকার। যদিও সম্প্রতি উত্তর গাজায় রোজ ঘণ্টা চারেকের জন্য অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে তা নিয়ে আপাতত কোনও আভাস মেলেনি।
We hate spam as much as you do