Tranding

10:53 AM - 04 Feb 2026

Home / World / চিনের চাংচুন শহরে কোভিড রুখতে ফেরল লকডাউন ঘোষনা

চিনের চাংচুন শহরে কোভিড রুখতে ফেরল লকডাউন ঘোষনা

সূত্রের খবর, করোনা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না চিন। শানডং প্রদেশের অন্তর্গত ইউচেং এলাকাও লকডাউনের আওতায় আনা হচ্ছে। শুক্রবার চিনে নতুন করে ৩৯৭জনের সংক্রমণের খবর মিলেছে। তার মধ্যে ৯৮জন আক্রান্তই জিলিন প্রদেশের অন্তর্গত এলাকায়

চিনের চাংচুন শহরে কোভিড রুখতে ফেরল লকডাউন ঘোষনা

চিনের চাংচুন শহরে কোভিড রুখতে ফেরল লকডাউন ঘোষনা


ফের লকডাউন চিনের শহরে। চিনের চাংচুন শহরে কোভিড রুখতে লকডাউন। পাশাপাশি ওমিক্রন নিয়েও উদ্বেগ রয়েছে। আর এসব ঠেকাতে ৯ মিলিয়ন জনসংখ্য়ার এই শহরে ফের লকডাউন ঘোষণা করা হল। বিশেষ নির্দেশে জানানো হয়েছে, সেখানকার বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে। পরিবারের একমাত্র সদস্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য সপ্তাহে দুদিন বাড়ির বাইরে বেরতে পারবেন। সমস্ত বাসিন্দাকে তিন দফা গণ পরীক্ষা করা হবে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত ব্যবসা বন্ধ রাখতে হবে। পরিবহণ ব্যবস্থাও স্থগিত রাখার কথা বলা হয়েছে।


সূত্রের খবর, করোনা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না চিন। শানডং প্রদেশের অন্তর্গত ইউচেং এলাকাও লকডাউনের আওতায় আনা হচ্ছে। শুক্রবার চিনে নতুন করে ৩৯৭জনের সংক্রমণের খবর মিলেছে। তার মধ্যে ৯৮জন আক্রান্তই জিলিন প্রদেশের অন্তর্গত এলাকায়। যেটা আবার চাংচুং এলাকার কাছাকাছি। এদিকে চাংচুং চিনের মধ্যে গাড়ির উৎপাদনের জন্য বিখ্যাত। সেই চাংচুনেই এবার লকডাউনের ঘোষণা।

Your Opinion

We hate spam as much as you do