একদিনে ৮১ জন অপরাধীকে মৃত্যুদন্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপন সৌদি আরবের, কড়া বার্তা অপরাধ জগৎকে।
আজ একদিনেই ৮১ জন আসামীর মৃত্যুদন্ড হল সৌদি আরবে। সাম্প্রতিক কালে সৌদির ইতিহাসে যা নজিরবিহীন। এর ফলে অপরাধ জগতের কাছে কড়া বার্তা গেল বলে মনে করছেন সৌদির রাজা সলমন বিন আব্দুল আজিজ। দন্ডপ্রাপ্ত অপরাধীধের মধ্যে বিশ্বত্রাস জঙ্গি সংগঠন আল কায়েদা ও একসময় আল কায়েদা থেকেই জন্ম নেওয়া ও পরে স্বতন্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা ইসলামিক স্টেটের সদস্যরাও ছিলেন। এছাড়া খুনের মামলায় জড়িত বহু ব্যক্তিও ছিলেন।
এর আগে ১৯৮০ সালে একদিনে ৬৩ জনের শিরোচ্ছেদ করা হয়। এদিনের বিচারের আগে অব্দি যা সর্বাধিক ছিল। সৌদির সরকারি প্রেস এজেন্সি সূত্রে খবর, অভিযুক্তরা নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছেন। এমনকি মহিলা বা শিশুরাও ছাড় পায়নি এদের নৃশংসতার হাত থেকে। তাই ৮১ জন অপরাধীর এই দৃষ্টান্তমূলক শাস্তি সমাজবিরোধী ও উগ্রপন্থীদের কাছে কড়া বার্তা দেবে। এদিন সাজাপ্রাপ্তদের মধ্যে খুনের আসামী, আল কায়েদা বও ইসলামিক স্টেটের সদস্য ছাড়াও ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের পৃষ্ঠপোষকরাও ছিলেন।
"অভিযুক্তদের বিচার চলাকালীন সৌদির আইন অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আইনের চোখে তাঁরা প্রত্যেকেই অপরাধী কারণ বহু সাধারণ মানুষ ও একাধিক ল এনফোর্সমেন্ট অফিসার এদের হাতে মারা গেছেন। তাই এদের দোষী সাব্যস্ত হওয়া ছিল শুধুই সময়ের অপেক্ষা।
সৌদি প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তাদের দেশের তারা সন্ত্রাসবাদ ও তার সাথে সম্পর্কিত সমস্ত আদর্শ ও মতবাদগুলি নির্মূল করতে বদ্ধপরিকর। এর ফলে রাজা সলমনের আমলে পশ্চিমী দুনিয়ার কাছে সৌদির ভাবমূর্তি আরও স্বচ্ছ হল।
We hate spam as much as you do