জুলাই গণহত্যার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু শেখ হাসিনা নয়, ফাঁসির রাজা শোনানো হয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও। এই রায়ের নেপথ্যে থাকা ব্যক্তিকে সরিয়ে দিলেন তারেক রহমান। সেই জায়গায় বসানো হল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা ব্যক্তি আমিনুল ইসলামকে
বাংলাদেশ সরকার হাসিনার ফাঁসি সাজার চিফ প্রসিকিউটারকে বরখাস্ত করল
24 February 2026
ক্ষমতায় আসার পরেই তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছিলেন সবলের উপর দুর্বলের আক্রমণ মেনে নেওয়া হবে না। এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লিগের নেতা-কর্মীদের পাশে রয়েছেন। এবার বিরাট পদক্ষেপ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হল হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া তাজুল ইসলামকে। সেই জায়গায় নতুন চিফ প্রসিকিউটর করা হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে জানানো হয়েছে। আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই বদলের কথা জানিয়েছে। গেজেট অনুসারে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মামলা পরিচালনার জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৭ ধারা অনুসারে আমিনুলকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি অ্যাটর্নি জেনারেলের মতো একই পদমর্যাদা, বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
জুলাই গণহত্যার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু শেখ হাসিনা নয়, ফাঁসির রাজা শোনানো হয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও। এই রায়ের নেপথ্যে থাকা ব্যক্তিকে সরিয়ে দিলেন তারেক রহমান। সেই জায়গায় বসানো হল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা ব্যক্তি আমিনুল ইসলামকে। খালেদা জিয়ার আইনজীবী ছাড়াও বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও বেশ পরিচিত অর্জন করেন তিনি। প্রসঙ্গত , তৎকালীন অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম করে খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ করেছিল। তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক ছিলেন।
We hate spam as much as you do