Tranding

04:00 PM - 04 Feb 2026

Home / World / ইজরায়েল বাহিনীর ঘেরায় গাজায় বন্ধ বৃহত্তম হাসপাতাল পরিষেবা বাড়ছে মৃত্যুমিছিল

ইজরায়েল বাহিনীর ঘেরায় গাজায় বন্ধ বৃহত্তম হাসপাতাল পরিষেবা বাড়ছে মৃত্যুমিছিল

তিনটি শিশুর পাশাপাশি, হাসপাতালের আইসিইউতে ভর্তি আরও একজনও মারা গিয়েছেন। হাসপাতাল কর্তপক্ষের দাবি, ইজরায়েল সেনা এই হাসপাতাল চারদিক থেকে ঘিরে রেখেছে। হাসপাতালে বিদ্যুৎ নেই। জ্বালানির অভাবে জেনারেটর বন্ধ। এরকম থাকলে আর কয়েক মিনিটের মধ্যে মৃত্যুমিছিল দেখা দেবে। এই হাসপাতালেই আশ্রয় নিয়েছে কয়েক হাজার গৃহহীন প্যালেস্তিনীয়। আর, ইজরায়েলের দাবি, হামাসের মূল ঘাঁটি এই হাসপাতাল।

ইজরায়েল বাহিনীর ঘেরায় গাজায় বন্ধ বৃহত্তম হাসপাতাল পরিষেবা  বাড়ছে মৃত্যুমিছিল

ইজরায়েল বাহিনীর ঘেরায় গাজায় বন্ধ বৃহত্তম হাসপাতাল পরিষেবা  বাড়ছে মৃত্যুমিছিল


November 11, 2023 


ইজরায়েল যাবতীয় পরিষেবা বন্ধ করে দেওয়ায় গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফা (বাংলা অর্থ আরোগ্য কেন্দ্র)-এ এক শিশুর মৃত্যু হল। পাশাপাশি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ৪৫টি শিশু। গাজার শাসক পিএ-র স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ‘ইনকিউবেটরের ভিতরে একটি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে, সেখানে আরও ৪৫টি শিশু আছে।’ ১৯৪৬ সালে এই হাসপাতাল তৈরি হয়। এতদিন এখানে তিনটি বিভাগের চিকিৎসা চলছিল। সেগুলো হল ১) সার্জিক্যাল, ২) ইন্টারনাল মেডিসিন, ৩) অবসটেট্রিক্স ও গাইনোকলজি।

 

তিনটি শিশুর পাশাপাশি, হাসপাতালের আইসিইউতে ভর্তি আরও একজনও মারা গিয়েছেন। হাসপাতাল কর্তপক্ষের দাবি, ইজরায়েল সেনা এই হাসপাতাল চারদিক থেকে ঘিরে রেখেছে। হাসপাতালে বিদ্যুৎ নেই। জ্বালানির অভাবে জেনারেটর বন্ধ। এরকম থাকলে আর কয়েক মিনিটের মধ্যে মৃত্যুমিছিল দেখা দেবে। এই হাসপাতালেই আশ্রয় নিয়েছে কয়েক হাজার গৃহহীন প্যালেস্তিনীয়। আর, ইজরায়েলের দাবি, হামাসের মূল ঘাঁটি এই হাসপাতাল। যা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি দেখে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস বলেছেন, যা চলছে সেটা একটা ‘গণহত্যা’। অবিলম্বে ‘ইজরায়েলি আগ্রাসন’ বন্ধ করানোর জন্য তিনি আমেরিকার কাছে আহ্বান জানিয়েছেন।

Your Opinion

We hate spam as much as you do