গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।যাদের বয়স ১ থেকে ২ বছরের মধ্যে। যার মধ্যে রয়েছে ২৩৮ সদ্য নবজাতক শিশু। ২০২৪ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছিল, গাজায় ইসরাইলি যুদ্ধে প্রায় ১৭ হাজার শিশু সন্তান নিহত হয়েছে। যাদের বয়স ২ বছরের বেশি। আর হামলায় প্রায় ২৬,০০০ ফিলিস্তিনি শিশু তাঁদের পরিবারকে হারিয়েছে। তাদের দেখাশোনা করার কেউ নেই।
ইসরাইলের হামলায় গাজায় ২ বছরের কম বয়সী ১১০০ শিশুর হত্যার তালিকা
০২ জানুয়ারি ২০২৫
গাজায় একটার পর একটা নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না অবলা শিশুরাও। গাজা এখন ধ্বংসপুরী। এক বছর পার হতে চলল এখনও গাজায় এখনও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল সেনা। একদিকে ইসরাইলের বর্বর হামলা অন্যদিকে গাজার প্রতিকূল পরিবেশের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে অসহায় গাজাবাসীকে। নেই পর্যাপ্ত খাদ্য-পানি, এর মধ্যেই করুণ পরিণতির শিকার হচ্ছে শিশুরা।
গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।যাদের বয়স ১ থেকে ২ বছরের মধ্যে। যার মধ্যে রয়েছে ২৩৮ সদ্য নবজাতক শিশু। ২০২৪ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছিল, গাজায় ইসরাইলি যুদ্ধে প্রায় ১৭ হাজার শিশু সন্তান নিহত হয়েছে। যাদের বয়স ২ বছরের বেশি। আর হামলায় প্রায় ২৬,০০০ ফিলিস্তিনি শিশু তাঁদের পরিবারকে হারিয়েছে। তাদের দেখাশোনা করার কেউ নেই।
ইসরাইলি বাহিনী গাজার প্রায় ২৩ লক্ষ বাসিন্দাকে বাস্তুচ্যুত করতে বাধ্য করেছে। যাদের মধ্যে হাজারো মানুষকে বাধ্য করা হয়েছে উপকূলের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে। শুধু তাই নয়, ঘোষণা করা মানবিক অঞ্চলেও হামলা চালাচ্ছে ইসরাইল। হামলা চালানোর আগে কোন সতর্ক বার্তা দিচ্ছে না তারা। বেসামরিক মানুষের তাঁবুতে, শিশুদের বিদ্যালয়েও একের পর এক হামলা চালাচ্ছে ইসরাইল।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) ভোরে দক্ষিণ গাজায় তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। চিকিৎসকরা জানিয়েছেন, এই হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। চিকিৎসকদের মতে, পশ্চিম খান ইউনিসের একটি মানবিক এলাকা হিসাবে ঘোষিত। তবুও তা স্বত্তেও আল-মাওয়াসির এক তাঁবুতে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
We hate spam as much as you do