Tranding

01:58 AM - 28 Mar 2026

Home / World / মধ‍্যপ্রাচ‍্যের যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব 'একতরফা ও অন্যায্য' বলে  প্রত্যাখ্যান ইরানের

মধ‍্যপ্রাচ‍্যের যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব 'একতরফা ও অন্যায্য' বলে  প্রত্যাখ্যান ইরানের

ইরানি ওই কর্মকর্তা বলেন, "সংক্ষেপে বলতে গেলে, এই প্রস্তাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট পরিকল্পনার বিনিময়ে দেশটিকে তার আত্মরক্ষার ক্ষমতা বিসর্জন দেওয়ার কথা বলা হয়েছে।" তিনি আরও যোগ করেন যে, এই প্রস্তাবটিতে সফলতার জন্য ন্যূনতম প্রয়োজনীয় শর্তগুলোর অভাব রয়েছে। বর্তমানে কোনো গঠনমূলক আলোচনার পরিবেশ নেই এবং নিকট ভবিষ্যতে বাস্তবসম্মত কোনো আলোচনার সম্ভাবনাও দেখছে না তেহরান।

মধ‍্যপ্রাচ‍্যের যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব 'একতরফা ও অন্যায্য' বলে  প্রত্যাখ্যান ইরানের

মধ‍্যপ্রাচ‍্যের যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব 'একতরফা ও অন্যায্য' বলে  প্রত্যাখ্যান ইরানের
 
২৭ মার্চ ২০২৬

দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে ওয়াশিংটনের দেওয়া সাম্প্রতিক শান্তি প্রস্তাবকে ‘একতরফা এবং অন্যায্য’ বলে আখ্যায়িত করেছে ইরান। রয়টার্সের রিপোর্টে জানা গেছে, তেহরান এই প্রস্তাবটিকে সরাসরি প্রত্যাখ্যান করলেও কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করে দেয়নি।

ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতিনিধিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা প্রস্তাবটি নিবিড়ভাবে পর্যালোচনা করেছেন। পর্যালোচনা শেষে তেহরান মনে করছে, এই প্রস্তাবের মাধ্যমে আদতে ইরানের আত্মরক্ষার ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

ইরানি ওই কর্মকর্তা বলেন, "সংক্ষেপে বলতে গেলে, এই প্রস্তাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট পরিকল্পনার বিনিময়ে দেশটিকে তার আত্মরক্ষার ক্ষমতা বিসর্জন দেওয়ার কথা বলা হয়েছে।" তিনি আরও যোগ করেন যে, এই প্রস্তাবটিতে সফলতার জন্য ন্যূনতম প্রয়োজনীয় শর্তগুলোর অভাব রয়েছে। বর্তমানে কোনো গঠনমূলক আলোচনার পরিবেশ নেই এবং নিকট ভবিষ্যতে বাস্তবসম্মত কোনো আলোচনার সম্ভাবনাও দেখছে না তেহরান।

এদিকে মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে এবং দুই দেশের মধ্যে ‘কমন গ্রাউন্ড’ বা ঐকমত্যের জায়গা তৈরিতে কাজ করে যাচ্ছে তুরস্ক ও পাকিস্তান। মধ্যস্থতাকারী এই দেশ দুটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do