Tranding

02:04 PM - 04 Feb 2026

Home / World / কাবুল বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণের খবর এল ___

কাবুল বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণের খবর এল ___

টুইট বার্তায় শফি করিমি লিখেছেন, ‘বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে।’ শফি করিমি একটি ভিডিওচিত্রও যুক্ত করেছেন। সেই ভিডিওতে বিস্ফোরণস্থলে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

কাবুল বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণের খবর এল ___

কাবুল বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণের খবর এল ___


আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে আবার  আওয়াজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রয়টার্সের রিপোর্ট  প্রত্যক্ষদর্শীরা এই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। তাছাড়া, স্যোশাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ছবিতে আকাশে কালো ধোঁয়াও উড়তে দেখা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণ ঘটার খবর জানিয়েছেন ।  তিনি বলেছেন, ওই বিস্ফোরণ ঘটেছে রকেট হামলা থেকে। তবে সেটি সরাসরি বিমানবন্দরে আঘাত হানেনি, কাছের একটি বাড়িতে গিয়ে পড়েছে।

ব্রিটিশ বিবিসি জানিয়েছে, আজ রোববার বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি এই খবরে সঙ্গে শফি করিমি নামের স্থানীয় এক সাংবাদিক টুইট যুক্ত করেছে। টুইট বার্তায় শফি করিমি লিখেছেন, ‘বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে।’ শফি করিমি একটি ভিডিওচিত্রও যুক্ত করেছেন। সেই ভিডিওতে বিস্ফোরণস্থলে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।


দুজন প্রত্যক্ষদর্শীও  রয়টার্সকে বলেছেন, বিমানবন্দরের উত্তর পাশের এলাকায় একটি বাড়িতে রকেট আঘাত হেনেছে বলেই তাদের মনে হয়েছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তারা নিশ্চিত করে কিছু জানতে পারেননি।


সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যে গত বুধবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জন মানুষের মৃত্যু হয়। পরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস সেই হামলার দায় স্বীকার করে।  


এর মধ্যে  কাবুল বিমানবন্দর ছাড়া শুরু করার মধ্যে সেখানে আরেকটি জঙ্গি হামলার জোর সম্ভাবনা আছে বলে শনিবার সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছিলেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে আছে আর সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা হতে পারে।

এদিকে মার্কিন বাহিনী রোববার কাবুলে আইএস এর খোরাসান শাখার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

তবে ওই অভিযানের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিমানবন্দরের কাছে রকেট হামলার সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের একেবারে শেষ পর্যায়ে আছে ওয়াশিংটন। তারা ২০ বছর আগে যাদের ক্ষমতা থেকে হটিয়েছিল সেই তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে এসেছে।

এমন পরিস্থিতিতে আফগানিস্তান ছাড়তে মরিয়া মার্কিন নাগরিক, অন্যান্য দেশগুলোর নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর বাহিনী।

গত বৃহস্পতিবার লোকজনকে সরানোর কাজ চলার মধ্যেই কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় যে ১৭০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৩ মার্কিন সৈন্যও রয়েছে।

এর প্রতিক্রিয়ায় শুক্রবার আফগানিস্তান ছাড়ার শেষ পর্যায়েও দেশটির নানগারহার প্রদেশে সন্দেহভাজন আইএস জঙ্গিদের ওপর ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাতে আইএসের দুই শীর্ষ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে ওয়াশিংটন।
এরপর আজ সন্ধ্যায় আবার বিস্ফোরণের খবর।

Your Opinion

We hate spam as much as you do