Worker Adjustment and Retraining Notification (WARN) ফাইলিং থেকে এই তথ্য সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহেই কর্মীদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে রয়টার্স জানিয়েছিল, লিঙ্কডইন তাদের মোট কর্মীর প্রায় ৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছে। বর্তমানে বিশ্বজুড়ে LinkedIn-এর ফুল-টাইম কর্মীর সংখ্যা সাড়ে ১৭ হাজারের বেশি।
AI আছে "কাল থেকে আর আসতে হবে না" ৮০০০ কর্মী ছাঁটাই এর পথে Meta, লিঙ্কডইন
May 21, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে ঘিরে প্রযুক্তি দুনিয়ায় এখন তীব্র প্রতিযোগিতা। আর সেই দৌড়ে খরচ কমিয়ে নতুন বিনিয়োগ বাড়াতে ফের বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের দুই বড় প্রযুক্তি সংস্থা— মেটা (Meta) এবং লিঙ্কডইন (LinkedIn)। একদিকে মেটা প্রায় ৮ হাজার কর্মীছাঁটাই শুরু করেছে। অন্যদিকে লিঙ্কডইন-ও ৬০০-র বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। প্রযুক্তি শিল্পে AI-কেন্দ্রিক পুনর্গঠনের এই ঢেউয়ে হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
AI-তে জোর, বড় ছাঁটাই Meta-য়
ফেসবুক-এর মূল সংস্থা মেটা ইতিমধ্যেই নতুন করে কর্মী ছাঁটাই শুরু করেছে। ব্লুমবার্গ এবং দ্য বিজ়নেস টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৮,০০০ কর্মী এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারেন।
সবচেয়ে আগে ছাঁটাইয়ের নোটিস পেয়েছেন সিঙ্গাপুরের কর্মীরা। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকেই সেখানে কর্মীদের কাছে নোটিফিকেশন পৌঁছতে শুরু করে। এশিয়ায় মেটা-র অন্যতম বড় কেন্দ্র হল সিঙ্গাপুর। আগামী কয়েক দিনের মধ্যে আমেরিকা এবং ইউরোপের কর্মীদের কাছেও নোটিশ পৌঁছবে বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, সংস্থার একাধিক বিভাগে এই ছাঁটাই হচ্ছে। তার মধ্যে রয়েছে—
ইঞ্জিনিয়ারিং
প্রোডাক্ট ডেভেলপমেন্ট
অপারেশনস
সাপোর্ট ফাংশন
মেটা এখন AI পরিকাঠামো এবং AI-ভিত্তিক পণ্যে বিপুল বিনিয়োগ করছে। একই সঙ্গে বিভিন্ন বিভাগে খরচ কমিয়ে সংস্থাকে আরও “স্ট্রিমলাইন” করার চেষ্টা চলছে। সেই কারণেই এই পুনর্গঠনের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
LinkedIn-এও ৬০০-র বেশি কর্মী ছাঁটাই
Meta-র পর এবার চাকরি কাটছাঁটের পথে লিঙ্কডইন। নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ৬০৬ জন কর্মীকে স্থায়ী ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। এই ছাঁটাই কার্যকর হবে আগামী ১৩ জুলাই থেকে।
Worker Adjustment and Retraining Notification (WARN) ফাইলিং থেকে এই তথ্য সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহেই কর্মীদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে রয়টার্স জানিয়েছিল, লিঙ্কডইন তাদের মোট কর্মীর প্রায় ৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছে। বর্তমানে বিশ্বজুড়ে LinkedIn-এর ফুল-টাইম কর্মীর সংখ্যা সাড়ে ১৭ হাজারের বেশি।
এই ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্যালিফোর্নিয়ার Mountain View অফিসে। সেখানে ৩৫০-র বেশি কর্মী চাকরি হারিয়েছেন। এছাড়া ক্যালিফোর্নিয়ায় ৬৬ জন রিমোট কর্মী, সান ফ্রান্সিসকোতে ১০৮ জন, সানিভেলে ৫৯ জন, কার্পিন্টেরিয়ায় ২১ জন ছাঁটাইয়ের মুখে পড়েছেন।
LinkedIn CEO ড্যানিয়েল শাপেরো সম্প্রতি কর্মীদের উদ্দেশে একটি অভ্যন্তরীণ মেমো পাঠান। Business Insider-এর রিপোর্ট অনুযায়ী, সেই মেমোতেই তিনি ছাঁটাইয়ের ইঙ্গিত দেন। শাপেরো লেখেন, ‘আমাদের কাজের ধরন নতুন করে তৈরি করতে হবে। আরও দ্রুত কাজ করা দল তৈরি করতে হবে এবং দীর্ঘমেয়াদে সংস্থার লক্ষ্য পূরণ করতে পরিকাঠামোয় বিনিয়োগ বাড়াতে হবে। এর জন্য কঠিন অগ্রাধিকার ঠিক করা এবং কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে।’
আয় বাড়লেও কেন ছাঁটাই?
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, LinkedIn-এর ব্যবসা কিন্তু এখনও বাড়ছে। Microsoft-এর আর্থিক নথি অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে LinkedIn-এর আয় ১২ শতাংশ বেড়েছে। তবুও AI-কেন্দ্রিক পুনর্গঠন এবং বিনিয়োগের জন্য সংস্থা কর্মী সংখ্যা কমাচ্ছে।
শুধু LinkedIn নয়, তাদের মূল সংস্থা Microsoft-ও সম্প্রতি ‘buyout offer’ ঘোষণা করেছে। এর ফলে সংস্থার প্রায় ৭ শতাংশ কর্মী, অর্থাৎ প্রায় ৮,৭৫০ জন প্রভাবিত হতে পারেন বলে জানা গিয়েছে।
We hate spam as much as you do