বাংলাদেশের প্রথমসারির সংবাদ মাধ্যম সূত্রের খবর সেনা শাসন জারি হতে পারে বাংলাদেশে। ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা।
পদত্যাগ করে বোনের সাথে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
August 5, 2024
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। সেই সঙ্গে বোনকে নিয়ে দেশ ছাড়লেন তিনি। শোনা যাচ্ছে তিনি কপ্টারে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম খবর, দেশ ছাড়ার আগে পদত্যাগ করেন তিনি।
বাংলাদেশের প্রথমসারির সংবাদ মাধ্যম সূত্রের খবর সেনা শাসন জারি হতে পারে বাংলাদেশে। ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা।
এই আন্দোলনকে ছাত্র আন্দোলন বলা হচ্ছে না। এর নেপথ্যে জামাত যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ছাড়ার আগে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তারপরেই তিনি পদত্যাগ করেন। এবং সংরক্ষণের প্রতিবাদে আন্দোলন ছাত্ররা শুরু করলেই সেই আন্দোলন পরে ছাত্রদের হাত থেকে ছিনতাই হয়ে গিয়েছিল। আন্তকর্জাতিক স সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন পুরো আন্দোলনকে ছাত্রদের হাত ছেকে ছিনতাই করে পরিকল্পিত ভাবে চালনা করেছে জামাত এবং বিএনপি।
স্থানীয় সময় বিকেল ৩টেয় দেশের উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশের রাজপথ সেনার দখলে চলে গিয়েছে। একের পর এক গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। শোনা গিয়েছে দেশ ছাড়ার আগে দেশবাসীর প্রতি একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা। কিন্তু সেটা করার সময় পাননি তিনি। বোন রেহানাকে নিয়ে তড়িঘড়ি কপ্টারে করে দেশ ছাড়েন হাসিনা।
ইতিমধ্যেই বাংলাদেশে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। পুলিশের হাত থেকে বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনা। এবার গোটা দেশে সেনা শাসন জারি হল।
We hate spam as much as you do