Tranding

12:14 PM - 04 Feb 2026

Home / World / পাকিস্তানে মসজিদে হামলার ঘটনায় ২৩ সন্দেহভাজনকে আটক

পাকিস্তানে মসজিদে হামলার ঘটনায় ২৩ সন্দেহভাজনকে আটক

গেল সোমবার শহরটির মসজিদে চালানো আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে ১০১ জনের। আরও ২২৫ মুসল্লী সেই হামলায় আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

পাকিস্তানে মসজিদে হামলার ঘটনায় ২৩  সন্দেহভাজনকে আটক

পাকিস্তানে মসজিদে হামলার ঘটনায় ২৩  সন্দেহভাজনকে আটক
 
২ ফেব্রুয়ারি, ২০২৩, 

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে হামলার ঘটনায় ২৩ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রদেশটির পুলিশ কর্মকর্তারাও। 
খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ জানিয়েছে, অভ্যন্তরীণ কারো সহযোগিতা ছাড়া এমন স্পর্শকাতর এলাকায় হামলা চালানো সম্ভব নয়। তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থেই আটক করা হয়েছে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে। এখনো সাঁড়াশি অভিযান চলছে।
বুধবার পেশোয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন পুলিশ ও এলিট ফোর্সের সদস্যরা। শ্লোগানে উঠে আসে সন্ত্রাসীদের প্রতি চ্যালেঞ্জ। তারা জানান, প্রদেশ ও বাহিনীর নিরাপত্তায় তারা প্রাণ দিতেও প্রস্তুত। কিন্তু সন্ত্রাসমুক্ত করে ছাড়বেন পেশোয়ারকে।
গেল সোমবার শহরটির মসজিদে চালানো আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে ১০১ জনের। আরও ২২৫ মুসল্লী সেই হামলায় আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do