ডানপন্থীদের হারাতে ফ্রান্সের পুরসভা নির্বাচনে এবার জোটবদ্ধ হয়েছিল বামপন্থী দলগুলি। নির্বাচনের পর বুথফেরত সমীক্ষাতে জয়ের আভাস ছিল বামেদের দিকেই। ফলপ্রকাশে সেই ধারা অব্যাহত থাকে। দেখা যায়, সোশালিস্ট পার্টির নেতা গ্রেগোয়ার প্যারিসে ৫১-৫৩ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতেও জয়ের পথে বামেরা। সোশালিস্ট মেয়র বেনেই পায়ান প্রায় ৬৫ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হওয়ার পথে। জয় নিশ্চিত হওয়ার পর সোশালিস্ট পার্টির প্রধান অলিভিয়ার ফোর বলেন, ফ্রান্সে অভিবাসন বিরোধী, নয়া-ফ্যাসিবাদীদের উত্থান রুখে দেওয়া গিয়েছে। তাঁর মতে, কেবল বামপন্থীরাই পারে ফ্রান্সকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে। এর পাশাপাশি ফ্রান্সের লিও ও লিল শহরেও ক্ষমতা ধরে রেখেছে বামেরা।
ফ্রান্সের প্যারিসে মেয়র নির্বাচনে বামপন্থীদের বিপুল জয়! উগ্র দক্ষিণপন্থীরা পরাজিত
মার্চ ২৪, ২০২৬,
ফ্রান্সের পুরসভা নির্বাচনে বামপন্থীদের জয়জয়কার। দক্ষিণপন্থীদের ছুড়ে ফেলে প্যারিসের ফের বিজয়ধ্বজা ওড়াল বামেরা। রাজধানী প্যারিসের মেয়র নির্বাচনে শাসকদলকে হারিয়ে বিরাট ভোটে জয়ী হয়েছেন সোশালিস্ট পার্টির এমানুয়েল গ্রেগোয়ার। ৫১ থেকে ৫৩ শতাংশ ভোটে তিনি পরাজিত করেছেন প্রতিদ্বন্দ্বী রাশিদা দাতিকে। দেশটির বেশিরভাগ শহরেই দেখা গিয়েছে বামপন্থীদের জয়জয়কার।
ডানপন্থীদের হারাতে ফ্রান্সের পুরসভা নির্বাচনে এবার জোটবদ্ধ হয়েছিল বামপন্থী দলগুলি। নির্বাচনের পর বুথফেরত সমীক্ষাতে জয়ের আভাস ছিল বামেদের দিকেই। ফলপ্রকাশে সেই ধারা অব্যাহত থাকে। দেখা যায়, সোশালিস্ট পার্টির নেতা গ্রেগোয়ার প্যারিসে ৫১-৫৩ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতেও জয়ের পথে বামেরা। সোশালিস্ট মেয়র বেনেই পায়ান প্রায় ৬৫ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হওয়ার পথে। জয় নিশ্চিত হওয়ার পর সোশালিস্ট পার্টির প্রধান অলিভিয়ার ফোর বলেন, ফ্রান্সে অভিবাসন বিরোধী, নয়া-ফ্যাসিবাদীদের উত্থান রুখে দেওয়া গিয়েছে। তাঁর মতে, কেবল বামপন্থীরাই পারে ফ্রান্সকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে। এর পাশাপাশি ফ্রান্সের লিও ও লিল শহরেও ক্ষমতা ধরে রেখেছে বামেরা।
সোশালিস্ট পার্টির প্রধান অলিভিয়ার ফোর বলেন, ফ্রান্সে অভিবাসন বিরোধী, নয়া-ফ্যাসিবাদীদের উত্থান রুখে দেওয়া গিয়েছে। তাঁর মতে, কেবল বামপন্থীরাই পারে ফ্রান্সকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে।
সবমিলিয়ে রিপোর্ট বলছে, ফ্রান্সের সমস্ত বড় শহরেই একজোট হয়ে উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। মনে করা হচ্ছে, পুরসভা নির্বাচনে বামেদের এই সাফল্য আগামীদিনে বিরাট প্রভাব ফেলবে ফ্রান্সের প্রেসিডেন্ট ভোট ও পার্লামেন্ট ভোটে। ফ্রান্সের বেশ কয়েকটি প্রধান শহর আগেও বামেদের দখলে ছিল। যেমন মার্সেই, লিও ও লিল। সব জায়গাতেই ক্ষমতা ধরে রেখেছে বামেরা। তবে প্যারিসের বামেদের জয় আলাদাভাবে নজর কাড়ছে। ‘লা ফ্রান্স ইনসুমে’ (এলএফআই), সোশালিস্ট, গ্রিন এবং কমিউনিস্টদের ঐক্যবদ্ধ জোটের সমর্থনে জয়ী হয়েছেন এমানুয়েল গ্রেগোয়া।
তবে বামেদের ব্যাপক সাফল্যের মাঝেও উল্লেখযোগ্য ব্যারিক্রম দেখা গিয়েছে নিস শহরে। এখানে জয়ী হয়েছেন দক্ষিণপন্থী নেতা এরিক চিত্তত্তি। পাশাপাশি উগ্র দক্ষিণপন্থী দল ‘ন্যাশনাল রেলি’ (আরএন) সব জায়গায় আগ্রাসী প্রচার চালালেও কোনও শহরেই জিততে পারেনি তারা। কিন্তু ছোট পুরসভাতে কিছুটা সাফল্য পেয়েছে।
We hate spam as much as you do