Tranding

10:35 AM - 04 Feb 2026

Home / World / ইসরাইল গোয়েন্দার গোপন রিপোর্ট গাজাবাসীদের তাড়িয়ে মিশরে পাঠানোর

ইসরাইল গোয়েন্দার গোপন রিপোর্ট গাজাবাসীদের তাড়িয়ে মিশরে পাঠানোর

সূত্রের খবর, ইসরাইলের গোয়েন্দা বিভাগ ‘কনসেপ্ট পেপার’ নামে একটি নথি প্রকাশ করেছে। সেখান থেকেই জানা যাচ্ছে, গাজার সাধারণ মানুষকে সরিয়ে দেয়া হবে সিনাইয়ের উত্তরদিকে। মরুভূমি এলাকায় তাদের জন্য শহরও গড়ে দেয়া হবে। তার পর বিশেষ সিকিউরিটি জোন গড়ে তোলা হবে যেন ফিলিস্তিনিরা ইসরাইলে ফিরে আসতে না পারে

ইসরাইল গোয়েন্দার গোপন রিপোর্ট গাজাবাসীদের তাড়িয়ে মিশরে পাঠানোর

ইসরাইল গোয়েন্দার গোপন রিপোর্ট গাজাবাসীদের তাড়িয়ে মিশরে পাঠানোর

 ৩১ অক্টোবর ২০২৩, 

 
গাজা ভূখণ্ডকে একেবারে জনশূন্য করে ফেলার পরিকল্পনা করছে ইসরাইল। সেখানকার সাধারণ মানুষকে মিশরের সিনাইতে সরিয়ে দেয়ার ছক কষছে ইসরাইলের সেনা। ফলে এক ধাক্কায় ভিটেছাড়া হবেন ২৩ লাখ ফিলিস্তিনি।। ১৯৪৮ সালের মতো ফের বিশাল মাপের বিপর্যয় নেমে আসবে আরবদের উপর। ইসরাইলের এই পরিকল্পনার কথা জানতে পেরেই তীব্র বিরোধিতা করেছে ফিলিস্তিন ও মিশর।


সূত্রের খবর, ইসরাইলের গোয়েন্দা বিভাগ ‘কনসেপ্ট পেপার’ নামে একটি নথি প্রকাশ করেছে। সেখান থেকেই জানা যাচ্ছে, গাজার সাধারণ মানুষকে সরিয়ে দেয়া হবে সিনাইয়ের উত্তরদিকে। মরুভূমি এলাকায় তাদের জন্য শহরও গড়ে দেয়া হবে। তার পর বিশেষ সিকিউরিটি জোন গড়ে তোলা হবে যেন ফিলিস্তিনিরা ইসরাইলে ফিরে আসতে না পারে। তবে গাজাকে জনশূন্য করে দেয়ার পর সেখানে কী হবে, তা নিয়ে অবশ্য এখানে কিছুই লেখা নেই।


দখলদার দেশের এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসতেই ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র সাফ জানান, উচ্ছেদ সংক্রান্ত যেকোনও রকম সিদ্ধান্তের বিরোধী তারা। যদি গাজার মানুষকে সরিয়ে দেয়ার কথা বলা হয় সেটা যুদ্ধ ঘোষণার সমান। ১৯৪৮ সালে পুনরাবৃত্তি হতে দেবে না বলে পণ করেছে ফিলিস্তিন। অন্যদিকে, মিশর সরকারিভাবে কোনও বিবৃতি না দিলেও শরণার্থীদের বোঝা বাড়াতে রাজি নয় তারা।

 
প্রসঙ্গত, ১৯৪৮ সালে ইসরাইল গঠনের সময়ে দেশছাড়া হন বহু আরব নাগরিক। গাজায় গিয়ে আশ্রয় নেন তারা। অন্যদিকে, ১৯৬৭ সালে মিশরের সিনাই অঞ্চলটি দখল করেছিল ইসরাইল। পরবর্তীকালে তা মিশরকে ফেরত দেয়া হয়। বর্তমানে হামাসের মোকাবিলা করতে গিয়ে গাজার সাধারণ মানুষকে সিনাইতে সরিয়ে দেয়ার যে পরিকল্পনা, তাতে উদ্বিগ্ন মিশর। তাদের ধারণা, গাজার সমস্যাকে এবার মিশরের দিকে ঠেলে দিতে চাইছে ইসরাইল। শরণার্থী সমস্যার পাশাপাশি হামাসের কার্যকলাপ বাড়তে পারে মিশরে, রয়েছে সেই আশঙ্কাও।

Your Opinion

We hate spam as much as you do