নিহত তিন নাবিকের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—অদিত্য শর্মা (ডেক ক্যাডেট) এবং শিবানন্দ চৌরাসিয়া (ইঞ্জিন ফিটার) প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ।
ফের মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু; ফের ওমানে ভারতীয় জাহাজে হামলা!
Jun 11, 2026
ওমান উপকূলে ‘সেত্তেবেল্লো’ নামের একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
নিহত তিন নাবিকের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন—অদিত্য শর্মা (ডেক ক্যাডেট) এবং শিবানন্দ চৌরাসিয়া (ইঞ্জিন ফিটার) প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ।
জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। বাকি তিন ভারতীয়র মৃত্যু হয়েছে।
এর আগে গত সোমবার এমটি মারিভেক্স নামে মাদাগাস্কারের পতাকাবাহী একটি জাহাজেও হামলা চালায় মার্কিন সেনা। সেখানেও ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। কিন্তু সৌভাগ্যবশত তাঁদের কোনও ক্ষতি হয়নি।
ভারতের ফরোয়ার্ড সিমেন’স ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদবের বরাতে এ তথ্য জানা গেছে।
এ ঘটনায় নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ডেকে পাঠানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল।
যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, জাহাজটিতে ইঞ্জিন কক্ষে আগুন লাগে এবং এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।
এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ নাবিকদের জীবন ও আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে এমন যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিখোঁজ তিন নাবিকের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, এবং যারা তাদের স্বজনদের খোঁজের অপেক্ষায় আছেন, তাঁদের কথাও আমি ভাবছি। ‘
এই ঘটনার পর আরও এক ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর পাওয়া যাচ্ছে । ঘটনাস্থল সেই ওমান। এই নিয়ে গত তিন দিনে তৃতীযবার ভারতের নাবিক থাকা জাহাজে হামলার ঘটনা ঘটল। আগের দু’টি জাহাজে গোলাবর্ষণ করেছিল মার্কিন সেনা। কিন্তু এই জাহাজটিতে হামলার নেপথ্যে কি সেই আমেরিকাই? তা এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার সকালে ওমানের শিনাস বন্দরের কাছে জাহাজ হামলার মুখে পড়ে। এই জাহাজটির নাম এমটি জলবীর। তবে সেটি কোন দেশের পতাকাবাহী, তা এখনও স্পষ্ট নয়। বাণিজ্যতরীটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন বলে সূত্রের খবর। কিন্তু কে বা কারা জাহাজটিতে হামলা চালাল? কীভাবে হামলা চালানো হল, তা জানা যায়নি। একইসঙ্গে হামলার জেরে ভারতীয় নাবিকরা আদৌ সুরক্ষিত রয়েছেন কি না সেটাও স্পষ্ট নয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যেই হামলার শিকার হওয়া জাহাজটির একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাঝ ,সমুদ্রেই দাউ দাউ করে জ্বলছে জাহাজটি।
এই ঘটনার পরই ওমানের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডলে একটি বিবৃতি জারি করেছে। সেখানে তারা লিখেছে, 'বৃহস্পতিবার সকালে ওমানের শিনাস বন্দরের অদূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গোটা পরিস্থিতি আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিস্তারিত তথ্যের জন্য আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছি।'
প্রসঙ্গত, বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামে একটি বাণিজ্যতরীতে হামলা চালায় মার্কিন সেনা। অভিযোগ, বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।
We hate spam as much as you do