এ সম্মেলনে অবশ্য এটি সবাই মেনে নিয়েছে যে ভবিষ্যতে গ্যাসের নিঃসরণ আরও বাড়বে, যদিও উন্নত কিংবা অনুন্নত দেশ ভেদে এর মধ্যে পার্থক্য থাকবে। কপ-২৮ এর প্রেসিডেন্ট বলেছেন দেশগুলো বাস্তবতার সঙ্গে লড়াই করেছে এবং বিশ্বকে একটি সঠিক পথের নির্দেশনা দিয়েছে। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি চুক্তিকে উচ্চাভিলাষী আখ্যায়িত করলেও এর প্রশংসা করেছেন।তিনি বলেছেন কার্বন নিঃসরণ কমাতে প্রতিটি পক্ষই তাদের পছন্দনীয় বাস্তবসম্মত উপায় বেছে নিতে পারে।
জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করার আহ্বান
১৩ ডিসেম্বর ২৩
দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস শুরু করার বিষয়ে সম্মত হয়ে একটি চুক্তি করেছে অংশগ্রহণকারী দেশগুলো। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এড়াতে এটিই এ ধরনের প্রথম চুক্তি। এই চুক্তির জীবাশ্ম জ্বালানি যুগের চূড়ান্ত সমাপ্তির সংকেত দিচ্ছে।
বিজ্ঞানীরা বলে আসছেন, জলবায়ু বিপর্যয় এড়াতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করাই শেষ সেরা উপায়।
অংশগ্রহণকারী ১৯৮ দেশ দুই সপ্তাহ ধরে ব্যাপক তর্কবিতর্ক ও আলোচনার পর চূড়ান্ত চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছায়। এরপর বুধবার এ লক্ষ্যে একটি চু্ক্তিতে স্বাক্ষর করে তারা।
জীবাশ্ম জ্বালানির সঙ্গে সম্পর্ক শেষ করার ইচ্ছা নিয়ে বিশ্ব এখন ঐক্যবদ্ধ, এ চুক্তি থেকে বিনিয়োগকারী ও নীতি প্রণেতাদের কাছে এমন শক্তিশালী একটি ইঙ্গিত যাবে বলে মনে করা হচ্ছে।
এ সম্মেলনে অবশ্য এটি সবাই মেনে নিয়েছে যে ভবিষ্যতে গ্যাসের নিঃসরণ আরও বাড়বে, যদিও উন্নত কিংবা অনুন্নত দেশ ভেদে এর মধ্যে পার্থক্য থাকবে। কপ-২৮ এর প্রেসিডেন্ট বলেছেন দেশগুলো বাস্তবতার সঙ্গে লড়াই করেছে এবং বিশ্বকে একটি সঠিক পথের নির্দেশনা দিয়েছে। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি চুক্তিকে উচ্চাভিলাষী আখ্যায়িত করলেও এর প্রশংসা করেছেন।তিনি বলেছেন কার্বন নিঃসরণ কমাতে প্রতিটি পক্ষই তাদের পছন্দনীয় বাস্তবসম্মত উপায় বেছে নিতে পারে।
“জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তার বিষয়ে এই প্রথম পরিষ্কার একটি প্রস্তাবনাকে ঘিরে বিশ্ব ঐক্যবদ্ধ হয়েছে। এটি একটি স্পষ্ট সমস্যা হয়ে ছিল। শেষ পর্যন্ত আমরা এর মোকাবেলা করতে পেরেছি,” বলেছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্থ আইদা।
যুক্তরাজ্যের জলবায়ু মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট বলেছেন জীবাশ্ম জ্বালানী যুগের অবসান শুরু হলো। “আমরা জীবাশ্ম জ্বালানী থেকে সরে আসার অঙ্গীকারের ক্ষেত্রে ঐক্যবদ্ধ”। অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন চুক্তিকে ‘শক্তিশালী ফল’ হিসেবে উল্লেখ করে বলেছেন দুবাইয়ের আলোচনা হলো একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’। এর আগে চুক্তির বিষয়বস্তু নিয়ে অংশ নেয়া দেশগুলো একমত না হওয়ায় আলোচনা বাড়তি সময়ে গড়িয়েছিলো।
রয়টার্স জানায়, তেল, গ্যাস ও কয়লার ব্যবহার ‘ধাপে ধাপে বন্ধ করার’ বিষয়ে কপ২৮ এর চুক্তিতে কঠোর ভাষা ব্যবহার করার জন্য শতাধিত দেশ ব্যাপক তদ্বির করেছিল, কিন্তু সৌদি আরবের নেতৃত্বাধীন তেল রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেকের তীব্র বিরোধিতার মুখে তারা ছাড় দিতে বাধ্য হয়। বিশ্ব নির্দিষ্ট জ্বালানির ব্যবহার বন্ধ করা ছাড়াই দূষণ কমাতে পারে বলে যুক্তি ওপেকের।
মঙ্গলবার শেষ হওয়ার কথা থাকলেও এই নিয়ে তর্কবিতর্ক চলতে থাকায় সম্মেলন বুধবারের বাড়তি সময়ে গড়ায়। অবশেষে বিষয়টি নিয়ে একটি চুক্তি সম্ভব হয়। এখন দেশগুলোর জাতীয় নীতি ও বিনিয়োগে চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রয়োগের পালা।
যা নিয়ে মতবিরোধ
সোমবার প্রকাশিত খসড়া চুক্তিটিতে জীবাশ্ম জ্বালানী “পর্যায়ক্রমে বন্ধ” করার বিষয়টি অন্তর্ভুক্ত না থাকার কারণে এই চুক্তিটিকে “দুর্বল” বলে উল্লেখ করেছে অনেক দেশ। মঙ্গলবার খসড়া চুক্তিটির নতুন একটি ভার্সন প্রকাশ করার কথা রয়েছে। এরইমধ্যে এই সম্মেলন বাড়তি সময়ে গড়িয়েছে। কোন চুক্তি হতে হলে সম্মেলনে অংশ নেয়া ১৯৮টি দেশের সবাইকে একমত হতে হবে।
সোমবার যে খসড়াটি প্রকাশ করা হয় যেখানে “পর্যায়ক্রমে বন্ধ” করার বিষয়টি বাদ দেয়া হয় এবং এর পরিবর্তে বলা হয়, দেশগুলোকে “জীবাশ্ম জ্বালানির ব্যবহার ন্যায্য, সুশৃঙ্খল এবং সমানভাবে কমিয়ে আনতে” বলা হয়। ভাষাগতভাবে এই পরিবর্তন খুব ছোট হলেও জাতিসংঘের নথিতে অল্প একটু পরিবর্তনও গুরুত্বপূর্ণ। কারণ দেশগুলো কী করতে পারবে আর কী করতে পারবে না তা এটির উপরই নির্ভর করে।
যেসব দেশ এরইমধ্যে জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে যাদের বাড়ি-ঘর তলিয়ে গেছে, ঝড়ের কারণে ঝুঁকির মুখে পড়ছে মানুষের জীবন, সেসব দেশগুলো এই খসড়ার নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি খসড়া চুক্তিটিকে “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছে।
এই পুরো সম্মেলনেই আলোচনা হয়েছে যে, তেল, কয়লা এবং গ্যাস পোড়ানোর কারণে নিঃসরিত গ্রিনহাউজ গ্যাস কিভাবে কমিয়ে আনা যায়। কারণ জীবাশ্ম জ্বালানী ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, ঝুঁকির মুখে পড়ছে লাখ লাখ মানুষের জীবন। কিন্তু কোন সরকারই এখনো পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছায়নি যে কখন এর ব্যবহার বন্ধ করা হবে।
তবে এবার সম্মেলন শেষে কঠোর কোনো চুক্তি আসবে না বলে আগেই আন্দাজ করা হচ্ছিলো কারণ কপ-২৮ সম্মেলনের প্রেসিডেন্ট সুলতান আল জাবের আবুধাবির অয়েল জায়ান্ট কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী।
দুবাইতে থাকা কপ-২৮ এর জলবায়ু বিষয়ক সম্পাদক জাস্টিন রুউলেট বলেন, এমন একটি চুক্তি হতে হবে যেটি একই সাথে জলবায়ু পরিবর্তন ঠেকাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার বিষয়টিও থাকবে এবং যা তেল সমৃদ্ধ দেশগুলোর কাছেও গ্রহণযোগ্য হবে, যারা একটি চুক্তিতে পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরি করছে।
চুক্তিতে আরো থাকা দরকার যে, ধনী দেশগুলোতে জলবায়ু সংকটের মুখে থাকা উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় আরো বেশি নগদ অর্থ নিয়ে এগিয়ে আসতে হবে।
প্রস্তাবিত এই চুক্তি বিশেষভাবে ‘শক্তি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে আসার বিষয়ে সঠিক, সুশৃঙ্খল ও ন্যায়সঙ্গতভাবে’ আহ্বান জানাবে যেন ‘বিজ্ঞান নির্দেশিত পথে ২০৫০ সালের মধ্যে নিগর্মন শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে পৌঁছানো যায়’।
প্রস্তাবিত চুক্তিতে ২০৩০ সালের মধ্যে বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তিনগুণ করারও ডাক দেওয়া হয়েছে।
We hate spam as much as you do