Tranding

05:48 PM - 04 Feb 2026

Home / World / মার্কিন আধিপত্যের জন‍্য পাগলাটে যুদ্ধ নয়, ভেনেজুয়েলায় শান্তি চাই, মাদুরোর আবেদন

মার্কিন আধিপত্যের জন‍্য পাগলাটে যুদ্ধ নয়, ভেনেজুয়েলায় শান্তি চাই, মাদুরোর আবেদন

এএফপি জানায়, বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মাদুরো বলেন, “আমরা শান্তি চাই, আমরা চিরকাল শান্তি চাই—দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়।” তার এই মন্তব্য আসে ঠিক তখনই, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদকবিরোধী অভিযানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে।

মার্কিন আধিপত্যের জন‍্য পাগলাটে যুদ্ধ নয়, ভেনেজুয়েলায় শান্তি চাই, মাদুরোর আবেদন

মার্কিন আধিপত্যের জন‍্য পাগলাটে যুদ্ধ নয়, ভেনেজুয়েলায় শান্তি চাই, মাদুরোর আবেদন 
 
 24th October, 2025 

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ শুরু করবেন না।’ সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তীব্র আকার ধারণ করেছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন অভিযান চালানোর খবর প্রকাশের পর।

এএফপি জানায়, বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মাদুরো বলেন, “আমরা শান্তি চাই, আমরা চিরকাল শান্তি চাই—দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়।” তার এই মন্তব্য আসে ঠিক তখনই, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদকবিরোধী অভিযানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে স্টিলথ যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। তবে এখন পর্যন্ত মাদক চক্রের সঙ্গে ভেনেজুয়েলার সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

এএফপির হিসাব অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এই অভিযানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে ‘শাসন পরিবর্তনের ষড়যন্ত্র’ করার অভিযোগ তুলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন এবং প্রয়োজনে স্থল হামলার কথাও বিবেচনা করছেন। তিনি মাদুরোর বিরুদ্ধে মাদক চক্র পরিচালনার অভিযোগ এনেছেন। তবে মাদুরো এ অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে উড়িয়ে দিয়েছেন।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে বলেন, “আমরা জানি সিআইএ ভেনেজুয়েলায় সক্রিয়। তারা হয়তো গোপন ইউনিট পাঠিয়েছে, কিন্তু তাদের যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমাদের জনগণ ও সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত।”

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েনের পাল্টা হিসেবে ভেনেজুয়েলা নিজ উপকূলে সামরিক মহড়া শুরু করেছে। এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিদেশি জলসীমায় মার্কিন অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন পদক্ষেপ লাতিন আমেরিকায় নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা অঞ্চলটির স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। মাদুরো সরকারের মতে, এই যুদ্ধ অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

Your Opinion

We hate spam as much as you do