একজন নামকরা উকিল হিসেবে আলভারেজ মেক্সিকোর ইনস্টিটিউশোনাল বিপ্লবী পার্টির নজরে পড়েন। ক্রমে সেই পার্টির সদস্য হয়ে উল্কার গতিতে উত্থান হয় তাঁর। রাষ্ট্রপতি হিসেবে তিনি মেক্সিকোর আন্তর্জাতিক সম্পর্ককে সব চেয়ে বেশী গুরুত্ব দেন
প্রাক্তন মেক্সিকান রাষ্ট্রপতি এসেভেরিয়া আলভারেজ ১০০ বছর বয়সে চলে গেলেন
প্রাক্তন রাষ্ট্রপতি লুই এসেভেরিয়া আলভারেজ এদিন ১০০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত, তিনি ১৯৭০ থেকে ১৯৭৬ অব্দি মেক্সিকোর রাষ্ট্রপতি ছিলেন। আলভারেজের পুত্র বেনিতো তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। বেনিতোর বয়ান অনুযায়ী দক্ষিণ মেক্সিকোর মোরেলোসের রাজধানী কুয়েরনাভাকাতে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মেক্সিকোর বর্তমান রাষ্ট্রপতি আন্দ্রে ম্যানুয়েল লোপেজ টুইট করে প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারকে সমবেদনা জানান।
একজন নামকরা উকিল হিসেবে আলভারেজ মেক্সিকোর ইনস্টিটিউশোনাল বিপ্লবী পার্টির নজরে পড়েন। ক্রমে সেই পার্টির সদস্য হয়ে উল্কার গতিতে উত্থান হয় তাঁর। রাষ্ট্রপতি হিসেবে তিনি মেক্সিকোর আন্তর্জাতিক সম্পর্ককে সব চেয়ে বেশী গুরুত্ব দেন যার মধ্যে Charter of Economic Rights এবং Duties of States (সংযুক্ত রাষ্ট্র, ১৯৭২ সাল) উল্লেখযোগ্য। গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।
We hate spam as much as you do