Tranding

04:28 AM - 10 Feb 2026

Home / World / পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি স‍্যোশালিস্ট সেগুরোর বিপুল জয়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি স‍্যোশালিস্ট সেগুরোর বিপুল জয়

ভোট গণনার পর গতকাল রোববার নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৯৭ শতাংশ ভোট কাস্ট করা হয়েছে। কাস্টকৃত ভোটের মধ্যে সেগুরো পেয়েছেন ৬৩ শতাংশ, আর ভেঞ্চুরা পেয়েছেন ৩৪ শতাংশ।

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি স‍্যোশালিস্ট সেগুরোর বিপুল জয়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি স‍্যোশালিস্ট সেগুরোর বিপুল জয়

 ০৯ ফেব্রুয়ারি ২০২৬ 

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে দেশের বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো বিপুল জয় পেয়েছেন। তিনি কট্টর ডানপন্থি নেতা আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এ বিজয় অর্জন করেছেন।

 ৬৩ বছর বয়সী সেগুরো দেশটির বামপন্থি দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বে আছেন। অন্যদিকে, ৪৩ বছর বয়সী আন্দ্রে ভেঞ্চুরা ডানপন্থি দল চেগা-এর শীর্ষ নেতা।

ভোট গণনার পর গতকাল রোববার নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৯৭ শতাংশ ভোট কাস্ট করা হয়েছে। কাস্টকৃত ভোটের মধ্যে সেগুরো পেয়েছেন ৬৩ শতাংশ, আর ভেঞ্চুরা পেয়েছেন ৩৪ শতাংশ।

রোববার প্রকাশিত এই ফলাফল হচ্ছে নির্বাচনের দ্বিতীয় দফা বা রান অফের। মূল নির্বাচন হওয়ার কথা ছিল ১৮ জানুয়ারি, কিন্তু পর্তুগালের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে ওই অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। তখন উত্তরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোট নেওয়া হয়েছিল এবং প্রায় ৩৭ হাজার ভোটার অংশগ্রহণ করেছিলেন, যা মোট ভোটারের মাত্র ০.৩ শতাংশ।

নির্বাচন কমিশন বন্যার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পরবর্তী ভোটগ্রহণের দিন নির্ধারণ করেন ৭ ফেব্রুয়ারি শনিবার। রোববারের ফলাফলে ১৮ জানুয়ারির ভোটগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

 পর্তুগালের রাজনীতি ও সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হলেও জরুরি অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণা এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। তবে মন্ত্রিপরিষদ-নির্ভর সরকারের মতো পুরোপুরি আলঙ্করিক নয়।

বন্যার কারণে ভোট স্থগিত করার সিদ্ধান্তে কঠোর আপত্তি জানিয়েছিলেন পরাজিত প্রার্থী ভেঞ্চুরা। তিনি পুরো ভোট বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি করেছিলেন, কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি গ্রহণ করেননি।

 তবু এবারের নির্বাচনে ভেঞ্চুরা ও তার দল চেগা পার্টির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে তাদের সমর্থন ২২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Your Opinion

We hate spam as much as you do