গাজার আল–আহলি আরব হাসপাতালে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতের দিকে হাসপাতালে একাধিক বিস্ফোরণ হয়। জাতিসংঘসহ মানবাধিকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও এ হামলার নিন্দা জানাচ্ছেন।
গাজায় হাসপাতালে নৃশংস হামলা, মৃত কমপক্ষে ৫০০, শিহরিত বিশ্ব
18 Oct 2023,
ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে হাজার হাজার মৃত্যু মিছিলের মধ্যেই এ যাবত্ সবচেয়ে মর্মান্তিক হামলা চালানো হল গাজায়। ভয়াবহ বিস্ফোরণ গাজার হাসপাতালে। গাজায় এমনিতেই চিকিত্সা ব্যবস্থা ভেঙে পড়েছে। যুদ্ধে আহতদের কোনও রকমে চিকিত্সা চলছিল ওই হাসপাতালে। ইজরায়েলের হামলায় গাজার ওই হাসপাতালে মৃত্যু হয়েছে কম করে ৫০০ জনের। যদিও এটি সরকারি হিসেব। গাজার ওই হাসপাতালে এয়ারস্ট্রাইক চালায় ইজরায়েল।
গতকাল মঙ্গলবার রাতে মধ্য গাজার আল–আহলি আরব নামের হাসপাতালে এ হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।
হামাস–নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর হাসপাতালের বহুতল ভবনটি জ্বলছে। চারপাশে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে মরদেহ। ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে আহত ব্যক্তিদের আর্তচিৎকার।
গাজার আল–আহলি আরব হাসপাতালে
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতের দিকে হাসপাতালে একাধিক বিস্ফোরণ হয়। জাতিসংঘসহ মানবাধিকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও এ হামলার নিন্দা জানাচ্ছেন।
গাজা শাসকগোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। এর পর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় ভয়াবহ এক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
We hate spam as much as you do