Tranding

02:13 PM - 04 Feb 2026

Home / World / পাকিস্তানে ইমরান সরকারের পতন হচ্ছে! জোটসঙ্গী MQM-P এখন PPPর জোটে যুক্ত হল

পাকিস্তানে ইমরান সরকারের পতন হচ্ছে! জোটসঙ্গী MQM-P এখন PPPর জোটে যুক্ত হল

৩৪২ আসন বিশিষ্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ম্যাজিক ফিগার ১৭২। বর্তমানে ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্য ১৫৫ জন। তাদের সঙ্গে ছিল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি)-এর সাত সদস্য। কিন্তু সূত্রের খবর, এমকিউএম-পি হাত ধরেছে পাকিস্তান পিপলস পার্টির। যার ফলে বিরোধী সংখ্যা দাঁড়াচ্ছে ১৭৭। অন্যদিকে, ইমরান ও তাঁর জোটসঙ্গী মিলিয়ে সংখ্যা দাঁড়াচ্ছে ১৬৪। যার থেকে স্পষ্ট, পিটিআই সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে।

পাকিস্তানে ইমরান সরকারের পতন হচ্ছে! জোটসঙ্গী  MQM-P এখন PPPর জোটে যুক্ত হল

পাকিস্তানে ইমরান সরকারের পতন হচ্ছে! জোটসঙ্গী  MQM-P এখন PPPর জোটে যুক্ত হল

বিরোধীদের হাত ধরল জোটসঙ্গী, পাকিস্তানে ইমরান সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা।
বেকায়দায় ইমরান খান। পতন হতে চলেছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-‌এর। তাদের জোটসঙ্গী মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-‌পি) চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-‌র সঙ্গে। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি টুইট করে ইতিমধ্যেই সে কথা জানিয়েছেন।

৩৪২ আসন বিশিষ্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ম্যাজিক ফিগার ১৭২। বর্তমানে ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্য ১৫৫ জন। তাদের সঙ্গে ছিল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি)-এর সাত সদস্য। কিন্তু সূত্রের খবর, এমকিউএম-পি হাত ধরেছে পাকিস্তান পিপলস পার্টির। যার ফলে বিরোধী সংখ্যা দাঁড়াচ্ছে ১৭৭। অন্যদিকে, ইমরান ও তাঁর জোটসঙ্গী মিলিয়ে সংখ্যা দাঁড়াচ্ছে ১৬৪। যার থেকে স্পষ্ট, পিটিআই সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হবে। আর সেই ভোটাভুটিতেই স্পষ্ট হয়ে যাবে সেই চিত্র। যদিও ইমরান খান দাবি করেছেন, ‘‌বিদেশি অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু জাতীয় স্বার্থে আমরা আপস করব না।’‌

Your Opinion

We hate spam as much as you do