১৫ অগস্ট কাবুল দখল হলেও আফগানিস্তানের বেশ কিছু এলাকায় এখনও ঢুকতে পারেনি তালিবান। তবে এ বার সেই লক্ষ্যেই এগোচ্ছে তারা। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদের দাবি, বানো পুল-ই-হিসার (Pul e-Hesar) এবং দেহ সালাহ (Deh Saleh) জেলা তাদর দখলে এসেছে। এই তিন জেলাই বাঘলান প্রদেশের। বাঘলান দখলের পর এ বার তালিবানের লক্ষ্য বাঘলান-লাগোয়া পঞ্জশির।
পঞ্জশিরের নর্দান প্রতিরোধ তালিবানের আক্রমনের মুখে। তিন জেলা ইতিমধ্যেই কব্জা
তালিবান বলছে নর্দান অ্যালায়েন্সের বিদ্রোহীদের থেকে পঞ্চশির ছিনিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।
কেননা, তালিবানের দাবি,
পঞ্জশির-লাগোয়া বাঘলান প্রদেশের তিনটি জেলা ইতিমধ্যেই তাদের দখলে এসেছে।
তালিবানি দাবি, তাদের যোদ্ধারা ইতিমধ্যেই পঞ্জশিরের (Panjshir valley) কাছাকাছি পৌঁছে গিয়েছে। দখল কায়েম হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তাখর বাদাখশান এবং আন্দারাবের দিক দিয়ে পঞ্জশিরকে ঘিরে ফেলা হয়েছে বলেও জানাচ্ছে তালিবান। পাশাপাশি তালিবান মুখপাত্রের দাবি, অস্ত্র প্রয়োগ নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
১৫ অগস্ট কাবুল দখল হলেও আফগানিস্তানের বেশ কিছু এলাকায় এখনও ঢুকতে পারেনি তালিবান। তবে এ বার সেই লক্ষ্যেই এগোচ্ছে তারা। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদের দাবি, বানো পুল-ই-হিসার (Pul e-Hesar) এবং দেহ সালাহ (Deh Saleh) জেলা তাদর দখলে এসেছে। এই তিন জেলাই বাঘলান প্রদেশের। বাঘলান দখলের পর এ বার তালিবানের লক্ষ্য বাঘলান-লাগোয়া পঞ্জশির। যেখানে এখনও পর্যন্ত ঢুকতে পারেনি তালিবান।
প্রথম দফায় তালিবানের অধরা ছিল আহমেদ শাহ মাসুদের পঞ্জশির। এ বার তালিবানের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বে শের আহমেদ শাহের পুত্র আহমেদ মাসুদ
We hate spam as much as you do