এদিকে রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত ৭০ বছরের পুরনো রক্ষা কালী মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে তারেক রহমানের সরকার। ওই মন্দিরটি প্রধানমন্ত্রীর তারেক রহমানের সংসদীয় এলাকার মধ্যে পড়ে। নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী তারেক রহমান কথা দিয়েছিলেন তিনি মন্দির সংস্কারে সহায়তা করবেন। শনিবার ঢাকার দুটি সিটি কর্পোরেশনের দুই প্রশাসকের উপস্থিতিতে মন্দির সংস্কারের কাজ শুরু হয়। সেখানে ভক্তদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। সরকারের ওই সিদ্ধান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। মন্দিরের পুরোহিত বলেন এত দ্রুত প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন আমরা ভাবতে পারিনি।
বাংলাদেশে ইমাম, পুরোহিত, গীর্জা, বৌদ্ধ উপাসনালয়ের প্রধানদের মাসে ৫০০০ টাকা ভাতা দেবে তারেক সরকার
9 March 2026
বাংলাদেশে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজকদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে তারেক রহমানের সরকার। রবিবার ঢাকায় ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে বিএনপি নির্বাচনী ইস্তাহার বাস্তবায়নে এই সিদ্ধান্ত হয়েছে।
আর্থিক সহায়তা পাবেন মসজিদের মোয়াজ্জেম, খতিব এবং অন্যান্য উপাসনালয়ের সহকারীরাও। তাদের ভাতার পরিমাণ হবে সর্বনিম্ন ২০০০ এবং সর্বোচ্চ ৩০০০ টাকা।
বাংলাদেশে সরকারের কাছে নিবন্ধিত মসজিদ হল ৪, ৯০৮টি। মন্দির, বৌদ্ধবিহার এবং গির্জা যথাক্রমে ৯৯০টি, ১৪৪টি এবং ৩৯৬টি।
উপাসনালয়ের প্রধান ও সহকারীদের প্রতি মাসে ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা রবিবার ঘোষণা করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মহম্মদ ইসমাইল জবিউল্লাহ।
এই সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিসহ কয়েকজন সচিব।
এদিকে রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত ৭০ বছরের পুরনো রক্ষা কালী মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে তারেক রহমানের সরকার। ওই মন্দিরটি প্রধানমন্ত্রীর তারেক রহমানের সংসদীয় এলাকার মধ্যে পড়ে। নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী তারেক রহমান কথা দিয়েছিলেন তিনি মন্দির সংস্কারে সহায়তা করবেন। শনিবার ঢাকার দুটি সিটি কর্পোরেশনের দুই প্রশাসকের উপস্থিতিতে মন্দির সংস্কারের কাজ শুরু হয়। সেখানে ভক্তদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। সরকারের ওই সিদ্ধান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। মন্দিরের পুরোহিত বলেন এত দ্রুত প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন আমরা ভাবতে পারিনি।
এদিকে, সরকারের তরফে জানানো হয়েছে, মাসিক ভাতা ছাড়াও গুরুত্বপূর্ণ উৎসবের দিনে বিশেষ ভাতা দেওয়া হবে। মাসিক সম্মানীর পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ ভাতাও দেওয়া হবে। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সংশ্লিষ্ট ব্যক্তিদের এক হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা ও বড়দিন উপলক্ষে দেওয়া হবে দুই হাজার টাকা করে। মাসিক ভাতা আগামী ১৫ মার্চ থেকে পর্যায়ক্রমে দেওয়া শুরু হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
We hate spam as much as you do