Tranding

04:01 PM - 04 Feb 2026

Home / World / কোভিডের পর এবার 'লাসা' জ্বরে প্রথম মৃত্যু ব্রিটেনে, ঘনাচ্ছে চিন্তার মেঘ

কোভিডের পর এবার 'লাসা' জ্বরে প্রথম মৃত্যু ব্রিটেনে, ঘনাচ্ছে চিন্তার মেঘ

যে পেশেন্ট মারা গেছেন তাঁকে উত্তর লন্ডনের NHS ফাউন্ডেশনের বেডফোর্ডশায়ার হাসাপাতালে সাসপেক্ট কেস হিসেবে রাখা হয় এবং সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা চলে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে লাসাতেই তাঁর মৃত্যু হয়েছে। গত মাসেই নাইজেরিয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল যে তারা এই রোগের সাথে লড়াই করছেন এবং প্রায় ১২ জন এই রোগে মারা যান।

কোভিডের পর এবার 'লাসা' জ্বরে প্রথম মৃত্যু ব্রিটেনে, ঘনাচ্ছে চিন্তার মেঘ

কোভিডের পর এবার 'লাসা' জ্বরে প্রথম মৃত্যু ব্রিটেনে, ঘনাচ্ছে চিন্তার মেঘ

 

একা কোভিডে রক্ষা নেই, লাসা দোসর! এমনিতেই বিভিন্ন দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে ডেল্টার তুলনায় ওমিক্রনের মারণ ক্ষমতা নেহাতই নগণ্য। তার উপর এবার 'লাসার' আগমন চিকিৎসক মহলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।

এদিন লন্ডনের বেডফোর্ডশায়ারের একটি হাসপাতালে লাসা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়।
যে পেশেন্ট মারা গেছেন তাঁকে উত্তর লন্ডনের NHS ফাউন্ডেশনের বেডফোর্ডশায়ার হাসাপাতালে সাসপেক্ট কেস হিসেবে রাখা হয় এবং সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা চলে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে লাসাতেই তাঁর মৃত্যু হয়েছে। গত মাসেই নাইজেরিয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল যে তারা এই রোগের সাথে লড়াই করছেন এবং প্রায় ১২ জন এই রোগে মারা যান। তাই ব্রিটেনে চিন্তার মেঘ ঘনাচ্ছে।
দুষণ ও রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (CDC) জানিয়েছে যে পশ্চিম আফ্রিকায় লাসা ভাইরাসে আক্রান্তের খবর প্রায়ই শোনা যায় এবং এর উৎপত্তি ১৯৬৯ সালে নাইজেরিয়ার লাসায়। এই রোগ প্লেগের মতই ইঁদুরের মাধ্যমে ছড়ায় এবং আক্রান্তের খবর সাধারণত পশ্চিম আফ্রিকার দেশগুলি যেমন সিয়েরা লিওন, লাইবেরিয়া, গিনি, নাইজেরিয়া ইত্যাদির থেকে পাওয়া যায়। এই দেশগুলিতে ভাইরাসটি এন্ডেমিকের পর্যায়ে রয়েছে।
একজন ব্যক্তি এই রোগে তখনই আক্রান্ত হন যখন তারা ইঁদুরের মল - মূত্রের সংস্পর্শে আসা খাবার খান। এছাড়া কালেভদ্রে এই ভাইরাস সংক্রামিত ব্যক্তির শারীরিক তরল বা মিউকাস মেমব্রেনের (চোখ, নাক বা মুখ) সংস্পর্শে এলেও হতে পারে।

 

সোমবারে নাইজেরিয় মিডিয়া জানিয়েছে যে এই বছরে ইতিমধ্যেই এই ভাইরাস ৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে যাদের মধ্যে বেশিরভাগের বয়স ২০ র কোঠায়।

 

এই রোগের প্রাথমিক লক্ষণ গুলি হচ্ছে মৃদু জ্বর, ক্লান্তি, দুর্বলতা, মাথা যন্ত্রণা। তবে মারাত্মক লক্ষণগুলি হল রক্তক্ষরণ, শ্বাসকষ্ট, বমি ভাব, খিঁচুনি, বুকে, পিঠে ও তলপেটে ব্যথা, ইত্যাদি। ভাইরাসের সংস্পর্শে আসার ১ - ৩ সপ্তাহের মধ্যে রোগের লক্ষণ গুলি দেখা যায়।
জানিয়েছে যে এই রোগে রোগী চিরকালের জন্যে শ্রবন শক্তি হারাতে পারেন।
 বিশ্বত্রাস করোনার আবহে এমনিতেই গোটা দুনিয়া থরহরিকম্প। তাই ইউরোপে বিশেষ করে ব্রিটেনে দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছে।
 

Your Opinion

We hate spam as much as you do