ইহুদি রাষ্ট্রে ক্ষমতায় রয়েছে লিকুড পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। যার সর্বশক্তিমান নেতা নেতনিয়াহু। অন্যদিকে অন্যতম দুই বিরোধী দল হল ইয়েস আতিদ এবং ডেমোক্র্যাটিক পার্টি। ইরানের সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েছেন দুই দলের প্রধান নেতা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ শান্তি ফেরাতে গাজায় হামলা বন্ধ করার অনুরোধ করছেন তাঁরা। আতিদ দলের প্রধান লাপিদ বলেন, “আর কেন? এ বার গাজাতেও শেষ হোক। পণবন্দিদের ফিরিয়ে যুদ্ধ থামুক। বরং ইজরায়েলের পুনর্গঠনে মন দেওয়া হোক।” এক্স হ্যান্ডেলে ইয়ের গোলান পোস্ট করেছেন, “অভিযান শেষ করার সময় এসেছে। সব পণবন্দিদের ফেরানো হোক। গাজায় যুদ্ধ থামুক।”
ইজরায়েলের বিরোধী দলের চাপ, নেতানিয়াহু গাজায় গনহত্যা বন্ধ করো
June 24, 2025
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল। আপাতত ইরানে হামলা চালানো হবে না বলেই ট্রাম্পকে কথা দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই আবহকে কাজে লাগিয়ে গাজায় হামলা বন্ধের দাবি তুলে নেতনিয়াহুর উপর চাপ তৈরি করছে ইজরায়েলের বিরোধী দলগুলি।
ইহুদি রাষ্ট্রে ক্ষমতায় রয়েছে লিকুড পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। যার সর্বশক্তিমান নেতা নেতনিয়াহু। অন্যদিকে অন্যতম দুই বিরোধী দল হল ইয়েস আতিদ এবং ডেমোক্র্যাটিক পার্টি। ইরানের সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েছেন দুই দলের প্রধান নেতা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ শান্তি ফেরাতে গাজায় হামলা বন্ধ করার অনুরোধ করছেন তাঁরা। আতিদ দলের প্রধান লাপিদ বলেন, “আর কেন? এ বার গাজাতেও শেষ হোক। পণবন্দিদের ফিরিয়ে যুদ্ধ থামুক। বরং ইজরায়েলের পুনর্গঠনে মন দেওয়া হোক।” এক্স হ্যান্ডেলে ইয়ের গোলান পোস্ট করেছেন, “অভিযান শেষ করার সময় এসেছে। সব পণবন্দিদের ফেরানো হোক। গাজায় যুদ্ধ থামুক।”
উল্লেখ্য, মঙ্গলবার ভোরেও গাজায় ইজরায়েলি সেনার গুলিতে কমপক্ষে ৩৮ জন প্যালেস্টাইনবাসীর মৃত্যু হয়েছে। সেখানে লাগাতার হামলা নিয়ে বারবার বিরোধী নেতৃত্বের সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, একেবারেই সমালোচনা সহ্য করতে পারেন না তিনি। বিরোধী নেতা-কর্মীদের উপর নজরদারি চালান। এমনকী তাঁদের উপর নিপীড়নের অভিযোগও রয়েছে শাসক দলের নেতার বিরুদ্ধে।
We hate spam as much as you do