Tranding

02:31 PM - 04 Feb 2026

Home / World / রাশিয়ায় সমুদ্রে ভেঙে পড়া বিমানের ২৮ যাত্রীই মৃত

রাশিয়ায় সমুদ্রে ভেঙে পড়া বিমানের ২৮ যাত্রীই মৃত

এন-২৬ নামে বিমানটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছু ক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়

রাশিয়ায় সমুদ্রে ভেঙে পড়া বিমানের ২৮ যাত্রীই মৃত

newscopes-  রাশিয়ায় সমুদ্রে ভেঙে পড়া বিমানের ২৮ যাত্রীরই মৃত্যু হয়েছে, জানাল প্রশাসন
Visibility সমস্যা  থাকার ফলেই এই দুর্ঘটনা হয়েছে বলে খবর।
 বিমানে থাকা ২৮ জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা।

রাশিয়ার অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, বিমান যেখানে ভেঙে পড়েছিল সেই জায়গাটি খুঁজে পাওয়া গিয়েছে। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। তার পরেই সবার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিমানটি অবতরণের সময় পাহাড়ের গায়ে ধাক্কা খায় বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দৃশ্যমানতা কম থাকার ফলেই এই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এন-২৬ নামে বিমানটি মঙ্গলবার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় যাচ্ছিল। পালানায় নামার কিছু ক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। ৬ বিমানকর্মী এবং দুই শিশু-সহ মোট ২৮ জন ছিলেন বিমানে। দুর্ঘটনায় সবার মৃত্যু হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do