Tranding

07:48 PM - 22 Mar 2026

Home / World / হন্ডুরাসে বামপন্থীরা জয়ী।প্রথম মহিলা হিসেবে জিওমারা কাস্ত্রোর বিপুল জয়

হন্ডুরাসে বামপন্থীরা জয়ী।প্রথম মহিলা হিসেবে জিওমারা কাস্ত্রোর বিপুল জয়

সূত্রের খবর, ন্যাশনাল পার্টির (National Party) জমানায় হন্ডুরাসে ব্যাপকভাবে চলছিল দুর্নীতি। ন্যাশনাল পার্টির (national party) হারের অন্যতম প্রধান কারণ দুর্নীতিতে রাশ টানতে না পারা।

হন্ডুরাসে বামপন্থীরা জয়ী।প্রথম মহিলা হিসেবে জিওমারা কাস্ত্রোর বিপুল জয়

হন্ডুরাসে বামপন্থীরা জয়ী।প্রথম মহিলা হিসেবে জিওমারা কাস্ত্রোর বিপুল জয়

 

হন্ডুরাসের (Honduras) প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জিওমারা কাস্ত্রো (Xiomara Castro)। রবিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটে জয়লাভ করেছেন জিওমারা কাস্ত্রো।

হন্ডুরাস জুড়ে এখন উদযাপিত হচ্ছে দেশের প্রথম মহিলা হিসেবে জিওমারা কাস্ত্রোর বিপুল জয়। ১২ বছর পরে হন্ডুরাসে ক্ষমতায় ফিরল বামেরা (left)। বামপন্থী জিওমারার জয়ের পরে তাঁর কার্যালয়ের বাইরে জয় উদযাপন করতে নাচগান করছেন তাঁর সমর্থকেরা (supporters)। হন্ডুরাস জুড়ে এখন চলছে উল্লাস।

জিওমারার (Xiomara) স্বামী দেশের প্রাক্তন ও প্রয়াত প্রেসিডেন্ট ম্যানুয়েল জিলায়া(manuel zelaya)। এদিন জিওমারার জয়ের পর তাঁর কার্যালয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস দেখা গেল।

সূত্রের খবর, ন্যাশনাল পার্টির (National Party) জমানায় হন্ডুরাসে  ব্যাপকভাবে চলছিল দুর্নীতি। ন্যাশনাল পার্টির (national party) হারের অন্যতম প্রধান কারণ দুর্নীতিতে রাশ টানতে না পারা।

এবার হন্ডুরাসে বামপন্থী প্রেসিডেন্ট ক্ষমতাসীন হওয়ার পরে পরিস্থিতি পাল্টায় কিনা তা প্রমাণিত হবে সময়েই। এছাড়া ন্যাশনাল পার্টির   জমানায় ক্ষমতার কেন্দ্রীকরণ হয়েছিল। যার জেরে বিপাকে পড়েছিলেন হন্ডুরাসের নাগরিক। নতুন জমানায় সুবাতাস বইবে বলেই মনে করছেন দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জিওমারা কাস্ট্রোর সমর্থকরা।

জিওমারা (Xiomara Castro) দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ম্যানুয়েল জিলায়ার স্ত্রী। জিওমারার বিরুদ্ধে লড়েছিলেন ন্যাশনাল পার্টির প্রার্থী নাসরি আসফুরা। তিনি পরাজিত হওয়ার পরে তাঁর কার্যালয় ছিল শুনশান। জিওমারা কাস্ট্রো জয়ের পর জানিয়েছেন, ‘এবার দেশে কর্তৃত্ববাদের অবসান ঘটানো হবে’।

 

Your Opinion

We hate spam as much as you do