Tranding

04:13 AM - 14 Feb 2026

Home / World / বাংলাদেশে বিএনপি জোটের বিপুল জয়, মৌলবাদী জামাত জোটের বিপর্যয়

বাংলাদেশে বিএনপি জোটের বিপুল জয়, মৌলবাদী জামাত জোটের বিপর্যয়

বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। সময় যত গড়াচ্ছে, ততই আসনসংখ্যা বাড়ছে বিএনপি-র। বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে, জয় বা এগিয়ে থাকার নিরিখে বিএনপি-র ঝুলিতে এখন ২০০টি আসন। জামায়াতে ইসলামী (যা জামাত নামেই পরিচিত)-র ঝুলিতে ৬৪টি আসন।

বাংলাদেশে বিএনপি জোটের বিপুল জয়, মৌলবাদী জামাত জোটের বিপর্যয়

বাংলাদেশে বিএনপি জোটের বিপুল জয়, মৌলবাদী জামাত জোটের বিপর্যয়

১৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। সময় যত গড়াচ্ছে, ততই আসনসংখ্যা বাড়ছে বিএনপি-র। বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে, জয় বা এগিয়ে থাকার নিরিখে বিএনপি-র ঝুলিতে এখন ২০০টি আসন। জামায়াতে ইসলামী (যা জামাত নামেই পরিচিত)-র ঝুলিতে ৬৪টি আসন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৫৫৫৬৩১টি (৭৭ দশমিক ৭ শতাংশ), আর ‘না’ ভোট পড়েছে ১৯৮৬৬০১টি (২২ দশমিক ২৩ শতাংশ) # আসন : বিএনপি ২০০টি, জামায়াত ৬৪টি, এনসিপি ৫টি, ইসলামী আন্দোলন ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি ও স্বতন্ত্রসহ অন্যরা ১১টি আসন পেয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য কোনও দল বা জোটকে ১৫১টি আসনে জিততে হবে। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিএনপি একক ভাবেই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।

এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ ও নারী প্রার্থী ছিলেন ৮৩ জন। আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ছিলেন ২০ জন। বিপরীতে এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং ট্রান্স ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দু’টি আসনেই (ঢাকা-১৭ এবং বগুড়া-৬) জয়ী হয়েছেন। ইতিমধ্যেই বিএনপি-র তরফে একটি বিবৃতি দিয়ে ‘বিপুল সংখ্যক আসনে’ নির্বাচিত করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানানো হয়েছে। শুক্রবার প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিতে, দেশবাসীর প্রতি শুভকামনায় বিএনপি-র তরফে বিভিন্ন মজসিদে প্রার্থনা করা হবে। তাদের তরফে বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি-র তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা জয় উপলক্ষে কোনও বিজয়মিছিল বা সভা করছে না।

বাংলাদেশের ভোটের ফলাফলের জন্য প্রতীক্ষা করছে ভারত, জানাল বিদেশ মন্ত্রক, আর কী রয়েছে বিবৃতিতে?
অন্য দিকে, ‘ইতিবাচক এবং শান্তিপূর্ণ ভাবে’ ভোটাধিকার প্রয়োগ করার জন্য বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ জানিয়েও ভোটগণনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে জামাত। শুক্রবার সকালে দলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “নির্বাচনী ফল সংক্রান্ত পদ্ধতি নিয়ে আমরা সন্তুষ্ট নই। তাদের বক্তব্য, বিভিন্ন আসনে তাদের নেতৃত্বাধীন ১১টি দলের জোটপ্রার্থীরা ‘স্বল্প ব্যবধানে এবং রহস্যজনক ভাবে’ হেরে গিয়েছেন। বেসরকারি ফলঘোষণার ক্ষেত্রেও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ তাদের। বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগ, ভোটদানের হার জানাতে অনীহা দেখানো হয়েছে। একই সঙ্গে জামাতের দাবি, প্রশাসনের একাংশ ‘একটি বড় দলের দিকে ঝুঁকে রয়েছে’ বলে ইঙ্গিত মিলেছে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, ‘বড় দল’ বলে বিএনপি-র কথাই বলতে চেয়েছে তারা।
যদিও আগামী দিনে বিএনপি'র দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব কারণ বিএনপি নেতা তারেক রহমানের বাবা জিয়াউর রহমান ক্ষমতায় এসেই এই জামাত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটাকে তুলে দিয়েছিলেন। নিশ্চিত ভাবে আগামী দিনে বাংলাদেশ কোন পথেই হবে তার ইঙ্গিত কয়েকদিন পরই বোঝা যাবে তবে উগ্র মৌলবাদী ধারণার বিরুদ্ধে বাংলাদেশের বিপুল অংশের মানুষ ভোট দিলেন আবার এক বিরাট অংশের মানুষ ভোটদান বিরত থাকলেন তাও বিশেষভাবে উল্লেখযোগ্য।

Your Opinion

We hate spam as much as you do