এবার তালিবানিদের অপ্রতিরোধ্য গতি রোধে জঙ্গি সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকায় আচমকাই বিমান হামলা চালাল মার্কিন সেনা। তবে ওই হামলায় তালিবানদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
তালিবানিদের আগ্রাসন চরমে ওঠায় আবার বিমান হামলা আমেরিকার
বিশ বছর কত সময়? এত সময় পাওয়া সত্ত্বেও মার্কিনরা আফগানিস্তানে তালিবানিদের শক্তিহীন করতে পারেনি। উল্টে বেড়েছে ওদের শক্তি। কি করে বাড়ল? এখন বিশ বছর পর চলে যেতেই প্রায় সব জেলা তালিবানিদের দখলে।
এবার তালিবানিদের অপ্রতিরোধ্য গতি রোধে জঙ্গি সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকায় আচমকাই বিমান হামলা চালাল মার্কিন সেনা। তবে ওই হামলায় তালিবানদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি সাংবাদিক সম্মেলনে ওই বিমান হামলার কথা জানিয়েছেন। তাঁর কথায়, ‘আফগান সেনাবাহিনীকে সাহায্য করার অঙ্গ হিসেবেই গত কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। তবে কোথায়-কোথায় ওই হামলা চালানো হয়েছি এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত বিমান এই মুহুর্তে জানাচ্ছি না।’ মার্কিন বিমান হামলা নিয়ে এখনও পর্যন্ত তালিবানদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
দীর্ঘ দু’দশক বাদে আফগানিস্তান ছেড়ে চলে যেতে শুরু করেছে মার্কিন সেনা। আর তার ফলেই বেপরোয়া হয়ে উঠেছে তালিবানি জঙ্গিরা। ইতিমধ্যেই দেশের অর্ধেকের বেশি জেলা থেকে আফগান সেনাদের তাড়িয়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে জঙ্গি সংগঠনটি। দেশের সীমান্ত এলাকার ৯০ শতাংশই তাদের দখলে এসেছে বলেও দাবি করেছেন তালিবান শীর্ষ নেতারা। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে আফগান বাহিনীর সঙ্গে তালিবানদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কয়েকশো নিরীহ নাগরিক। জঙ্গি সংগঠনটির আগ্রাসী ভূমিকায় কার্যত ভীত-সন্ত্রস্ত আফগানিস্তানের আম নাগরিক। অনেকেই প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। তবে দেশ ছেড়ে চলে গেলেও যে আফগানিস্তানের সাধারণ মানুষের প্রাণ ও সম্পত্তি রক্ষায় সে দেশের সরকার ও সেনাবাহিনীকে সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড। পাশাপাশি আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফ-এর চেয়ারম্যান মার্ক মিলি জানিয়েছিলেন, ‘দেশের ৪১৯টি জেলার মধ্যে ২১২টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালিবানরা।
We hate spam as much as you do