Tranding

10:57 PM - 04 Feb 2026

Home / World / জার্মানিতে কনসারভেটিভ মার্জের জোট সরকার, বার্লিনে বামেরা জয়ী

জার্মানিতে কনসারভেটিভ মার্জের জোট সরকার, বার্লিনে বামেরা জয়ী

ভোটের ফলে দেখা যাচ্ছে, ফ্রেডরিখ মার্জের সিডিইউ/সিএসইউ ব্লক পেয়েছে ২০৮ (২৮.৫২ শতাংশ) আসন। সরকার বিরোধী অতি ডানপন্থী অ্যালিস ওয়েইডেল-এর অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পেয়েছে ১৫২টি আসন। শাসকদল নেতা চ্যান্সেলর ওল্ফ স্খোলৎজের এ সোশ্যাল ডেমোক্র্যাটরা ১২০টি আসন (১৬.৪১ শতাংশ) পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই দলের সবথেকে খারাপ ফল হয়েছে।

জার্মানিতে কনসারভেটিভ মার্জের জোট সরকার, বার্লিনে বামেরা জয়ী

জার্মানিতে কনসারভেটিভ মার্জের জোট সরকার, বার্লিনে বামেরা জয়ী

 24th February 2025 

 আমেরিকার পর জার্মানিতে  সরকার বদল। বিরোধী কনজারভেটিভ নেতা ফ্রেডরিখ মার্জ (Friedrich Merz) নতুন জোট সরকারের প্রধান হতে চলেছেন। রবিবার ভোটে জেতার পর তিনি বলেন, খুব দ্রুত তিনি সরকার গঠন করতে চলেছেন। তবে ভোটের ফলাফল বলছে, সরকার গঠনের জোট গঠন করা জরুরি। মার্জ আরও বলেছেন, তাঁর সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে স্বাধীনতা অর্জন করবে। মধ্য-ডান জোট জার্মানির সংসদ বুন্দেস্টাগ (জার্মান ভাষায়) দখল করতে চলেছে।

ভোটের ফলে দেখা যাচ্ছে, ফ্রেডরিখ মার্জের সিডিইউ/সিএসইউ ব্লক পেয়েছে ২০৮ (২৮.৫২ শতাংশ) আসন। সরকার বিরোধী অতি ডানপন্থী অ্যালিস ওয়েইডেল-এর অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পেয়েছে ১৫২টি আসন। শাসকদল নেতা চ্যান্সেলর ওল্ফ স্খোলৎজের এ সোশ্যাল ডেমোক্র্যাটরা ১২০টি আসন (১৬.৪১ শতাংশ) পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই দলের সবথেকে খারাপ ফল হয়েছে।

এই ফলের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিনন্দন জানিয়েছেন মার্জকে। ট্রাম্প বলেছেন, সাধারণ জ্ঞানের অভাব থাকা সরকার ও তার নীতিকে প্রত্যাখ্যান করেছেন জার্মানির নাগরিকরা। বিশেষত বিদ্যুৎ ও অভিবাসন নীতি নিয়ে সরকার ছিল দিশাহীন। এটা জার্মানি ও আমেরিকার পক্ষে একটি বিশেষ দিন বলে ব্যাখ্যা করেন ট্রাম্প।

যদিও মার্জ বলেন, তাঁর সরকারের অগ্রাধিকার হবে ইউরোপকে শক্তিশালী করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ওয়াশিংটনের উপর ভরসা করার রাস্তা ছেড়ে নিজস্ব পথ নেওয়া। তিনি সর্বতোভাবে আমেরিকার প্রভাবমুক্ত জার্মানি গড়ে তোলার উপর জোর দিয়েছেন। তবে এই ভোটে সবথেকে বেশি নজর কেড়েছেন দেশের অল্টারনেটিভ ফর জার্মানি পার্টির নেত্রী অ্যালিস ওয়েইডেল। বিশেষত তিনি যে দলের নেত্রী, তার থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে তাঁর ব্যক্তিগত জীবনচরিত।

অল্টারনেটিভ ফর জার্মানি পার্টির নেত্রী অ্যালিস ওয়েইডেল। অ্যালিসের দল হল অতি প্রাচীন সংস্কারের বিশ্বাসী একটি পার্টি। যারা সমলিঙ্গে বিয়ের ঘোরতর বিরোধী ও পরম্পরাগত পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী। কিন্তু, ওয়েইডেল নিজে হলেন সমকামী এবং শ্রীলঙ্কার বংশোদ্ভূত এক সঙ্গিনীর সঙ্গে থাকেন, তাঁদের দুটি ছেলেও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এএফডি-রও এই ফল অভূতপূর্ব। তারা এবার দ্বিতীয় স্থানে থাকলেও সরকারে যোগ দেওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

জার্মানির ভোটে উল্লেখযোগ্য ফল করেছে বামেরা। আশ্চর্যজনকভাবে ডাই লিঙ্কে অথবা বামপন্থীরা বার্লিন দখল করেছে। তারা ১৯.৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে বার্লিনে। ২০২১ সালের ভোটে বামেরা চতুর্থ স্থানে ছিল।

Your Opinion

We hate spam as much as you do