Tranding

07:29 AM - 22 Mar 2026

Home / World / অনেক লড়াই শেষে চিলিতে ৩৫ বছরের বামপন্থী প্রেসিডেন্ট

অনেক লড়াই শেষে চিলিতে ৩৫ বছরের বামপন্থী প্রেসিডেন্ট

চিলির বোলসোনারো’ উগ্র দক্ষিণপন্থী নয়া নাৎসী প্রার্থী আন্তোনিও কাস্ত’কে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত অ্যাপ্রুভ ডিগনিটি’র প্রার্থী বোরিক। বামপন্থা ঘেঁষা জোট ব্রড ফ্রন্ট এবং চিলির কমিউনিস্ট পার্টিকে নিয়ে গঠিত এই নির্বাচনী ফ্রন্ট।

অনেক লড়াই শেষে চিলিতে ৩৫  বছরের বামপন্থী প্রেসিডেন্ট

অনেক লড়াই শেষে চিলিতে ৩৫  বছরের বামপন্থী প্রেসিডেন্ট

      

চিলির জনগণ তাকে নির্বাচিত করায় তাদের ধন্যবাদ জানান গ্যাব্রিয়েল। ছবি: সিএনএন।


 
বামপন্থী এবং সাবেক ছাত্রনেতা গ্যাব্রিয়েল বোরিক চিলির সবচেয়ে কমবয়সী হিসেবে প্রেসিডেন্ট হচ্ছেন। রোববার ৩৫ বছর বয়সী এই বামপন্থী নেতা প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে জয়ী হন।   

‘চিলির বোলসোনারো’ উগ্র দক্ষিণপন্থী নয়া নাৎসী প্রার্থী আন্তোনিও কাস্ত’কে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত অ্যাপ্রুভ ডিগনিটি’র প্রার্থী বোরিক। বামপন্থা ঘেঁষা জোট ব্রড ফ্রন্ট এবং চিলির কমিউনিস্ট পার্টিকে নিয়ে গঠিত এই নির্বাচনী ফ্রন্ট। 


১৯ নভেম্বর, প্রথমদফার ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন কাস্ত। সমর্থনের হার ছিল ২৭.৯ শতাংশ। বোরিক পেয়েছিলেন ২৫.৮ শতাংশ।
চিলির ইলেক্টোরাল সার্ভিস জানিয়েছে, শেষে গণনাকৃত ৯৯ দশমিক ৯৫ শতাংশ ভোটের মধ্যে গ্যাব্রিয়েল বোরিক ৫৫ দশমিক ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী হোসে অ্যান্থনিও কাস্ট পেয়েছেন ৪৪ দশমিক ১৩ শতাংশ ভোট। আগামী বছরের ১১ মার্চ গ্যাব্রিয়েল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। খবর সিএনএনের।
 বছরপঁয়ত্রিশের বোরিক বলেছেন, চিলি যদি নয়া উদারবাদের আঁতুড়ঘর হয়ে থাকে, এবার তা হবে নয়া উদারবাদের কবরস্থান।

 

এর আগে রোববার প্রতিদ্বন্দ্বী কাস্ট পরাজয় স্বীকার করে নেন এবং বিজয়ী গ্যাব্রিয়েলকে দুর্দান্ত এই জয়ের জন্য অভিনন্দন জানান। এক টুইটে কাস্ট বলেন, আজ থেকে তিনি চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। আমাদের সবার সম্মান ও গঠনমূলক সহযোগিতা তার প্রাপ্য। চিলি সব সময় প্রথম হয়। 

যদিও কাস্ত অন্যরকম কথা বলেছিলেন। 
 দীর্ঘদিন ধরে তিনি ছিলেন চিলির সংসদের সদস্য। উগ্র দক্ষিণপন্থী ইন্ডিপেনডেন্ট ডেমোক্রেটিক ইউনিয়নের (ইউডিআই) নেতা, যে দল ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিল পিনোচেতের ফ্যাসিস্ত-সামরিক স্বৈরাচারের সঙ্গে। তাঁর বাবা মাইকেল কাস্ত ছিলেন হিটলারের নাৎসী দলের দলের সদস্য। নাৎসী বাহিনীর লেফটেন্যান্ট। জার্মান বাহিনীর হয়ে ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এবং ইতালিতে যুদ্ধে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পালিয়ে এসেছিলেন চিলিতে। তাঁর এক ছেলে মিগুয়েলকে পিনোচেত প্রথমে শ্রমমন্ত্রী করেন। পরে তাঁকে সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট করেন। মিগুয়েল ছিলেন মিলটন ফ্রিডম্যানের তথাকথিত ‘শিকাগো বয়েজে’র একজন। আরেক ছেলে ক্রিস্টান কাস্ত ছিলেন পিনোচেত জমানায় কৃষক গণহত্যার সঙ্গে জড়িত। আর আন্তোনিও কাস্ত ছিলেন চিলির নতুন সংবিধান লেখার জন্য গণভোটের বিরুদ্ধে। এহেন কাস্ত পরিবারের সন্তান আন্তোনিও এবারেও নির্বাচনী প্রচারে বলেছিলেন, ‘আমি পিনোচেতবাদী নই, তবে উনি যা করেছেন, তাঁর মূল্য দিই।’ তাঁর মতে, পিনোচেতের স্বৈরতন্ত্র ‘আধুনিক চিলির ভিত তৈরি করেছে।’

 

ভোটের কুড়িদিন আগে কাস্ত  গিয়েছিলেন ওয়াশিংটনে (যেমন ২০১৭-তে ভোটের আগে গিয়েছিলেন বোলসোনারো)। কাস্ত গিয়ে দেখা করেছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন সেনেটের রিপাবলিকান সদস্য কিউবার বংশোদ্ভূত মার্কিন নাগরিক মার্কো রুবিও’র সঙ্গে। যাঁর সঙ্গে লাতিন আমেরিকার দক্ষিণপন্থীদের রয়েছে গভীর যোগাযোগ। রুবিও’র সঙ্গে কাস্তের বৈঠকে ছিলেন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসে (ওএএস) চিলির রাষ্ট্রদূত ইসা কোর্ট। ছিলেন পেপসিকো, ইউনাইটেড হেলথ গ্রুপের মতো অন্তত ২০টি দাপুটে সংস্থার কর্তা।  

এহেন প্রবল প্রতিদ্বন্দ্বির সাথে জয়ের পর রোববার রাতে নিজের নির্বাচনী প্রচারনার প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন গ্যাব্রিয়েল। বক্তব্যে চিলির জনগণ তাকে নির্বাচিত করায় তিনি তাদের ধন্যবাদ জানান।

 
তিনি বলেন, আমি এই ঐতিহাসিক মুহূর্ত শুরু করতে চাই, চিলির চোখে যা খুবই উৎসাহদায়ক এবং যা বিশ্ব দেখছে। গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতির সম্মান জানিয়ে যেসব চিলিয়ান ভোট দিতে গিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। 

 

 

Your Opinion

We hate spam as much as you do