যুক্তরাষ্ট্র বলেছে, এই সাহায্য যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ।
পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানকে আমেরিকার বিপুল আর্থিক সাহায্য ভারতের আপত্তি
Sept 15, 2022
সামরিক খাতে পাকিস্তানকে সাহায্য আমেরিকার, ক্ষোভপ্রকাশ ভারতের! পাকিস্তানের F-16 ফাইটার জেটের বহরের জন্য আমেরিকা যে আর্থিক সাহায্য দিয়েছে তাতে তীব্র আপত্তি জানিয়েছে ভারত ।
পাকিস্তানের F-16 ফাইটার জেটের আধুনিকিকরণের জন্য আমেরিকা যে আর্থিক সাহায্য দিয়েছে তাতে তীব্র আপত্তি জানিয়েছে ভারত । বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে একান্ত এক ফোনালাপে ভারতের আপত্তির কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র বলেছে, এই সাহায্য যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ফোনে মার্কিন প্রতিরক্ষা সচিবের সাথে কথোপকথনের বিষয়ে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেই টুইট করেছেন। তিনি টুইট বার্তায় লেখেন “পাকিস্তানের F-16 যুদ্ধবিমানে পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার আমেরিকার সিদ্ধান্ত নিয়ে আমি ভারতের উদ্বেগ প্রকাশ করেছি।”
প্রকৃতপক্ষে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 যুদ্ধবিমানগুলির বহরের জন্য $ 40 মিলিয়ন আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ৮০-এর দশকে আমেরিকার কাছ থেকে এই F-16 জেট যুদ্ধবিমানগুলি কিনেছিল, যদিও এখন এই বিমান প্রায় অপ্রচলিত। আমেরিকা পাকিস্তানকে সেগুলির রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের জন্য এই সহায়তা প্রদান করছে বলেই জানায় আমেরিকা।
We hate spam as much as you do